ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুগপৎ আন্দোলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি: আদীব

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। একটি সংবাদমাধ্যমে এনসিপির যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার খবরকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে তিনি তা নাকচ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) আদীব বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে খবর প্রকাশ হয়েছে, তা বিভ্রান্তিকর।’

এর আগে শনিবার একটি প্রতিবেদনে বলা হয়, চারটি দাবিতে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপিও আট দলের যুগপৎ আন্দোলনে যাচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় সংসদে পূর্ণ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের কার্যক্রম নিষিদ্ধ করা।

তবে এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আদীব বলেন, জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, তবে পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই।

তিনি বলেন, ‘এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। পাশাপাশি, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য।’

গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের কেন্দ্র করে গঠিত এনসিপি নিয়ে শুরুতে বেশ আলোচনা থাকলেও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দলটির ভরাডুবি হয়। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দেয় বলে জানা গেছে।

এ নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘ডাকসু নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সাময়িক হতাশা তৈরি হয়েছে। তবে কেউ দল ছাড়ছেন না। বরং দল পুনর্গঠনের কাজ চলছে এবং রাজনৈতিক অবস্থান আরও সুস্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিকে দলের দপ্তর সম্পাদক সালেহউদ্দিন সিফাত জানান, এনসিপি এখন উঠান বৈঠক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছে। তিনি বলেন, ‘কোনো নেতা দল ছাড়ছেন—এমন কোনো তথ্য আমার কাছে নেই।’

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু