ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে: মীর স্নিগ্ধ

আমার বার্তা অনলাইন
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
আপডেট  : ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৮

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তাতে হাজার বার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। রায় ঘোষণার আগে সকাল ১০টা ১২ মিনিটে ট্রাইব্যুনাল গেটে আসেন স্নিগ্ধ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ৫ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা।’

রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন জানিয়ে মীর স্নিগ্ধ বলেন, ‘অবশ্যই মৃত্যুদণ্ড আমরা আশা করছি এবং শেখ হাসিনা যেই অন্যায় করেছেন, সেই অন্যায়ের ফলে তাঁকে শুধু একবার না, হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।’

রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলেছে—শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।

এই মামলার প্রধান আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং তাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন। নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তাতে হাজার বার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।’ আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। রায় ঘোষণার আগে সকাল ১০টা ১২ মিনিটে ট্রাইব্যুনাল গেটে আসেন স্নিগ্ধ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ৫ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা।’

রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন জানিয়ে মীর স্নিগ্ধ বলেন, ‘অবশ্যই মৃত্যুদণ্ড আমরা আশা করছি এবং শেখ হাসিনা যেই অন্যায় করেছেন, সেই অন্যায়ের ফলে তাঁকে শুধু একবার না, হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।’

রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলেছে—শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।

এই মামলার প্রধান আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং তাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

আমার বার্তা/জেএইচ

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

নির্ধারিত সময়েই দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনিও জনগণের সঙ্গে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু চলছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ