ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার: ২৮ নেতার পদ পুনর্বহাল

আমার বার্তা অনলাইন
১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪২
আপডেট  : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৫২

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নানা সময় বহিষ্কৃত বা পদ স্থগিত হওয়া দেশের বিভিন্ন জেলার ২৮ নেতার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা পুনর্বহাল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরসহ দেশের ১০টিরও বেশি জেলার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কাউন্সিলর পদধারী এবং বিভিন্ন ইউনিটের নেতা কর্মী মোট ২৮ জনের বহিষ্কারাদেশ বা পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপুসহ একাধিক নেতা—যাদের বিরুদ্ধে পূর্বে দলীয় সিদ্ধান্তে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন পুনরায় দলের কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

গাজীপুরের পাশাপাশি বরিশালের বাকেরগঞ্জ, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতক উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও একই সিদ্ধান্তের আওতায় এসেছেন।

এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছায় দাখিল করা পদত্যাগপত্রও পুনর্বিবেচনার পর বাতিল করা হয়েছে। এর ফলে তিনি দলের সদস্য হিসেবে আগের অবস্থানে ফিরে গেলেন।

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)-এর বিরুদ্ধে পূর্বে আরোপিত স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার পূর্বের পদে বহাল থাকবেন।

বিএনপি বলেছে, নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনের উচ্চপর্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বহাল প্রাপ্ত নেতাদের ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক আদর্শে অটল থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করার হুমকি ট্রাম্পের

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে : শিমুল বিশ্বাস

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে