ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

শনাক্ত ব্যক্তি ও ঢাবি ভিপি এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১
নয়াপল্টনের আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন রেখে বলেন, ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এর সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন- এর বিচার কে করবে?

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্বক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঘটনা ঘটার এক-দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের পোস্ট দেওয়ার অর্থ কী?

তিনি আরও বলেন, এই এলাকায় আমরা দেখেছি, অন্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা বসবাস করেন। শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায় তারা থাকেন। কিন্তু তারা কখনো ক্ষতিগ্রস্ত হন না কেন?

ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার নেতা উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? এটা কি ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি’ অবস্থার মতো নয়?

একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো মাত্র বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন। আপনার চেয়ে ৩৬ বছর আগে আমরা ছাত্ররাজনীতি করেছি। কিন্তু কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতাকে এভাবে কটূক্তি করিনি।

মির্জা আব্বাস সম্পর্কে তিনি বলেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ অভিযোগ করতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। বরং অসুস্থ হলে তিনি মানুষকে সাহায্য করেছেন। এমন একজন মানুষ হঠাৎ করে একজন তরুণ প্রার্থীকে আঘাত করবেন- এটা বিশ্বাসযোগ্য নয়।

ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন উল্লেখ করে রিজভী আরও বলেন, এই সংগঠনের ইতিহাস আমরা জানি। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির পরও যাদের বিবেক জাগেনি, তারা যে কোনো কিছু করতে পারে।

রিজভী বলেন, দিনের আলোতে এখন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ যেমন চিনে ফেলেছে, তেমনি প্রশাসনও চিনে ফেলেছে। আমরা দৃষ্টান্তমূলক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি হাদির ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভা ও মিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবসহ অন্যান্য নেতারা।

আমার বার্তা/এমই

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যাতে এই মানুষগুলো

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা