ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

কড়াইলের বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি
আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

রাজধানীর কড়াইলের বস্তিতে বড়ো বড়ো ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি সমা‌লোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়ে সাংবাদিকদের মু‌খোমু‌খি হয়ে এই অ‌ভি‌যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমা‌ন নির্বাচনী প্রতিশ্রু‌তি লঙ্ঘন ক‌রে‌ছেন। তি‌নি কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রু‌তি দি‌য়ে‌ছেন। এটা তি‌নি কর‌তে পা‌রেন না। এটা‌তো নির্বাচনী প্রতিশ্রু‌তি লঙ্ঘন। নির্বাচন ক‌মিশন এ বিষ‌য়ে নিশ্চুপ, কো‌নো কথা বল‌ছে না। তাহ‌লে প্রশাসন ও বিএন‌পি একস‌ঙ্গে কাজ কর‌বে? তা‌রেক রহমা‌নের বেলায় এক নী‌তি, অন্যদের বেলায় আরেক নী‌তি।

এ সময় বিএন‌পির ফ্যামি‌লি কার্ডসহ নানা প্রতিশ্রু‌তির সমা‌লোচনা ক‌রেন তি‌নি। বর্তমান নির্বাচন ক‌মিশন হুদা-রা‌কিব ক‌মিশ‌নের দি‌কে যা‌চ্ছে ব‌লেও অ‌ভি‌যোগ ক‌রেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএন‌পির প‌ক্ষে অ‌নেক মি‌ডিয়া কাজ কর‌ছে বলে অ‌ভি‌যোগ ক‌রেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি ব‌লেন, মি‌ডিয়া দখল করা হ‌য়ে‌ছে। মি‌ডিয়া অ‌নেক দখল কর‌বেন, কর‌ছেন। অ‌নেক মি‌ডিয়া বিএন‌পির প‌ক্ষে কাজ কর‌ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ব‌লেন, আমি শাপলা কলি প্রতীক পে‌য়েছি। দীর্ঘ লড়াই‌য়ের পর আমরা এই প্রতীক পে‌য়ে‌ছি। প্রতীক পাওয়ার ক্ষে‌ত্রে ইসি আমা‌দের স‌ঙ্গে অ‌নেক বৈষম্য ক‌রে‌ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ার‌তের মাধ্যমে প্রচারণা শুরুর তথ্য জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি জানান, ওসমান হাদীর কবর জিয়ার‌তের মাধ‌্যমে কাল থে‌কে প্রচারণা শুরু করব। ওসমান হা‌দির বিচার প্রক্রিয়া শেষ হয়‌নি। বর্তমা‌নে যারা প্রশাস‌নে র‌য়ে‌ছেন, তা‌দের বলব- ওসমান হা‌দির বিচার করুন।

তি‌নি ব‌লেন, আমা‌র যে নির্বাচনী এ‌জেন্ডা সেখা‌নে ওসমান হা‌দির বিচার চাওয়া থাক‌বে। এ ছাড়া, চাঁদাবা‌জি ও দখলদারের বিরু‌দ্ধে আমা‌দের লড়াই চলমান থাক‌বে।

এ‌দিন, ঢাকা- ৮ আসনে বিএনপির প্রার্থী দল‌টির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধা‌নের শীষ প্রতীক বরাদ্দ পান। মির্জা আব্বাসের প‌ক্ষে প্রতীক সংগ্রহ ক‌রেন তার একজন উপ‌দেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দি‌চ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/জেএইচ

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীদের তথ্য সম্বলিত  বিএনপি ক্যান্ডিডেটস্  ডটকম নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের