ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মাইলস্টোনে হতাহত পরিবারের সঙ্গে কথা বললেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৫:০৬
আপডেট  : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:০৯
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনের সড়কে তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি হতাহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয়া হয়।

এক আহত শিশুর মা বলেন, আমাদের আহত সন্তানদের চিকিৎসার জন্য ৫ লাখ আর শহীদ শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেয়া হয়েছে। একটা শহীদ শিশুর জীবনের মূল্য কি ২০ লাখ টাকা? অনেক শিশুদের অপারেশন করতে হচ্ছে। এখন বিমান বাহিনী সব সহায়তা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে আমাদেরকে বারবার যেতে হচ্ছে। ওখানেও আমরা নিগ্রহের শিকার হচ্ছি।

আরেক আহত শিশুর মা বলেন, আমার বাচ্চার বাবা নেই। মাইলস্টোনে বিমান হামলায় আহত হয়ে এখন ও হাটতে পারে না।

তারেক রহমান সবার কথা শোনার পর ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক বাবা বলেন, আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা স্বারকলিপিতেই লিখে দিয়েছি। এতো অল্প সময়ে উনাকে মুখে বলা সম্ভব হয় নাই। মূলত এখানে আমাদের চার পাঁচটা মূল দাবি ছিল। এক নাম্বার দাবি হলো বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করা। আহত সন্তানদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেয়া। যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। স্মৃতি সংরক্ষণের জন্যে উত্তরাতে একটা মসজিদ বা মাদ্রাসার মতো কিছু একটা করা।

তিনি আরও বলেন, জয়নুল আবেদিন সাহেব একটা রিট করেছিলেন সেই রিটের বাস্তবায়নটা চাই আমরা। এই হচ্ছে আমাদের দাবি। আমরা এটা স্মারকলিপি তারেক রহমান সাহেবকে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন আসলে এখন যে পরিস্থিতি তাতে উনার সময় বের করতে সমস্যা হচ্ছে। হয়তো খুব শিগগিরই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন।

আমার বার্তা/এমই

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন