ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন, জয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলবো না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারবো।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রতিত্তোর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোনো লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করবো।

তিনি বলেন, ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিঅ্যাক্ট করি। কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিঅ্যাক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যাঁ আমি তার বয়সি হতাম তাহলে হয়ত পরিস্থিতি ভিন্ন হতো। ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টুমি করে, আমিও ধরে নিয়েছি ও আমার ছেলের মত দুষ্টুমি করছে।

মির্জা আব্বাস বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

আমার বার্তা/এমই

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীদের তথ্য সম্বলিত  বিএনপি ক্যান্ডিডেটস্  ডটকম নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের