ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

শেখ সিরাজউদ্দৌলা লিংকন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ কলেজ মাঠে গণমিছিলের প্রস্তুতি শুরু হয়। দুপুরের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির পক্ষে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা কলেজ মাঠে এসে সমবেত হতে থাকেন। নারী-পুরুষ, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বিকেল সাড়ে ৪টার দিকে কপোতাক্ষ কলেজ চত্বর থেকে বিশাল গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। পুরো মিছিলজুড়ে ছিল শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ।

গণমিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কয়রায় আজকের এই স্বতঃস্ফূর্ত জনসমাগম প্রমাণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতের নির্বাচনে ভোটাধিকার বাধাগ্রস্ত করা হয়েছে এবং এবার জনগণ সেই অবস্থার পরিবর্তন চায়। বক্তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। তারা ভোটারদের কোনো প্রকার ভয়ভীতি উপেক্ষা করে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।

গণমিছিল ও পথসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

তথ্য নষ্ট করে কর্মীদের কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন হলেন প্রধান আহমদ বাহিদি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত