ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে। রাজধানীতে যেখানে আইন-শৃঙ্খলা অবনতি সেখানে সারা দেশের অবস্থা উদ্বেগজনক।

মেজর আখতারুজ্জামান প্রসঙ্গে তিনি বলেন, মেজর আখতার যেভাবে কথা বলেছেন সেটা হয়তো অনেকের পছন্দ হয়নি। কিন্তু, এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করার জন্য মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে। তাকে অপমান করার হেলমেট পরানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলা হওয়ার পর জামিনের ব্যাপারে জামায়াত থেকে জানানো হলে মেজর আখতার জানিয়েছিল সে কোনো অন্যায় করেনি তারা গ্রেপ্তার করুক।

শফিকুর রহমান বলেন, ডেঙ্গুতে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। বর্তমান সরকার আগের সরকারকে দায়ী করেছে কিন্তু এখনও মৃত্যু হলেও তারা ব্যর্থতা স্বীকার করেনি।

তিনি বলেন, ডেঙ্গুর জন্য প্রতিষেধক টিকা বিশ্বে এখন আছে। সরকার যদি না পারে তাহলে বেসরকারিভাবে আনা উন্মুক্ত করে দেওয়া হোক। ডেঙ্গু প্রতিরোধে শুধু লিফলেট বিতরণ নয় বিরোধী দল কার্যকর কার্যক্রমও চালাবে।

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের কাজ পাহারা দেয়া, ঘুমানো নয়, জনগণ ঘুমাবে। পাহারা দিতে না পারলে সেই সরকার দরকার নেই। তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিন। দায়িত্ব পালন করলে সাধুবাদ জানানো হবে।

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

বিএনপি নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি