ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৬, ১০:৩৪

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেছেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চাইলে আইনের ফাঁকফোকর খুঁজে মামলা দিতে পারেন। তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন বলেও মন্তব্য করেন।

গতকাল সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে এই অবস্থান ব্যক্ত করেন ইশরাক হোসেন। পোস্টে মাদকবিরোধী অভিযান ও এর প্রতিকার নিয়ে কথা না বলে নিজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ায় নাহিদ ইসলামের সমালোচনা করেন ইশরাক। একই সঙ্গে মাদক নির্মূলে প্রচলিত রাজনৈতিক পদ্ধতির ব্যর্থতা তুলে ধরে বড় মাদক কারবারিদের বিরুদ্ধে ভিন্ন কৌশলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে ০ শতাংশ কথা বলে ১০০ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমাকে ফাঁসিতে ঝোলাতেন। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘নাম বললাম না, তবে আরেকটি ছেলে, যার কাছ থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল, ‘ভাই, এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই পার্টির ভবিষ্যৎ শূন্য। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইনপ্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে করে নিয়ে যাওয়ার পর। নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না। অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর। শিগগিরই আসিতেছে। বড় ডিলার ও বিক্রেতারা অপেক্ষা কর।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা ও সরকারের দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও ড. আব্দুল মঈন

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

সড়ক ও গণপরিবহন খাতে ৫৬ বছরের পুঞ্জীভূত দুর্নীতি ও ব্যর্থতায় দেশের সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

২৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান