ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আপনারাই ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬

আওয়ামী লীগ ও বিরোধী দলের একটি অংশ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অভিযোগ তুলেছেন তার জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভুল রাজনীতি করে বিএনপি সরকারই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছে।

পরওয়ার বলেন, ‘দেশটাকে অরাজকতা, অস্থিরতার আগুনের মধ্যে ঠেলে দেবেন না। দেশে অশান্তি তৈরি করে, রাজপথকে উত্তপ্ত করার দিকে ঠেলে দিয়ে, আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে এখানে ইন করার সুযোগ করে দিচ্ছেন।’

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগের দিন মঙ্গলবার রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বাইরে থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলকে অর্থ দিচ্ছে, আর সেই দল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ারের বক্তব্য জানানো হয়।

বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে সরে না আসায় সাত মাসেই সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে। সরকার বিরোধী দলের ওপর নিজেদের অপকর্মের দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্ব সরকারের অপকর্ম ও দলীয়করণ জাতির সামনে তুলে ধরা। এসবের সমালোচনা করলেই অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের আচরণ ফ্যাসিবাদের পথ।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে বিরোধীদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হতো, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। সরকার বিরোধী দলের কণ্ঠরোধ করতে চাইছে।

গোলাম পরওয়ার বলেন, শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে অস্থিরতার জন্য বিরোধী দলকে দায়ী না করে সরকারের উচিত মূল্যস্ফীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত হরতাল-অবরোধ করেনি, গাড়িতে আগুন দেয়নি বা ভাঙচুর চালায়নি। দেশকে অস্থিতিশীল হতে না দেওয়ার স্বার্থেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় মেনে নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। এতে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া পথে তৃতীয় দফার লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

বিএনপি নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সংবিধান সংস্কারের নামে সরকার পার্লামেন্টে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

হেফাজত নেতা হচ্ছেন প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী 

কবি মুনীরুল ইসলাম পেলেন বাবুই সেরা লেখক সম্মাননা  

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড