ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান : বাংলাদেশিসহ ১৩৮ প্রবাসী আটক

আমার বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৮

মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১৩৮ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টারে সমন্বিত অপ কুটিপ অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) সেলাঙ্গরের জেআইএমের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ৩১, বাংলাদেশ ১৬, আফগানিস্তান ১০, পাকিস্তান ৮, নেপাল ৪, থাইল্যান্ড ৪, মিয়ানমার ৩, অস্ট্রেলিয়া ৩, ভারত ৩, ফিলিপাইন ২, সেইসাথে ইউরোপীয় এবং আফ্রিকান দেশগুলোর ৮ জন অভিবাসী রয়েছেন।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে আরও তদন্তে আটকদের সেলাঙ্গর জিআইএম এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।

এদিকে জোহর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রাজ্যের চারটি জেলায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। ১৭ থেকে ৫৩ বছর বয়সীরা যেখানে তারা কাজ করতেন এবং শ্রমিকদের ডরমেটরিতে, রাজ্যের, মুয়ার, সেগামাট, মেরসিং এবং বাতু পাহাত শাখার এনফোর্সমেন্ট ইউনিটের সমন্বয়ে অভিযান চালানো হয়।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেছেন, ১ জানুয়ারি মুয়ারে ১৫, চাহের আশপাশে সেগামাটে ১১, এন্ডাউ, মারসিং-এ ৯, বাতু পাহাতে ১১, মোট ৪৬ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে, ভারতের ৪, ১৫ জন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী, তিনজন থাই পুরুষ ও চারজন নারী, পাঁচজন বাংলাদেশি, সাতজন ইন্দোনেশিয়ন পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং চারজন নেপালি পুরুষ নাগরিক রয়েছে।

এছাড়া বছরের প্রথম দিনে তিন রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ আটক করা হয় আরও ২৮৪ জনকে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৪২২ জনে। গত বছরের মার্চ ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা, স্বেচ্ছায় নিজ দেশে ফেরার কর্মসূচি শেষ হওয়ার পরপরই শুরু হয় দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের আটকের অভিযান। চলমান অভিযানে তটস্থ হয়ে পড়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা।

আমার বার্তা/জেএইচ

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু