ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন
০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪১

কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির (১৯) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার ইরি লেকের তীরে পোর্ট ব্রুস সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নিধুয়া মুক্তাদির। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। মঙ্গলবার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির।

পুলিশ জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাঁকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

এ বিষয়ে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায় নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারী ছিলেন। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

নিধুয়া মুক্তাদিদের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে। আমার মেয়ে বেঁচে আছে।

আমার বার্তা/জেএইচ

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

মালয়েশিয়ায় ভিসা জালিয়তির অভিযোগে ৫৬ বাংলাদেশিসহ ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক