ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে সংবর্ধনা

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৫:৫১
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৬:০০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল রয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় মালদ্বীপের হুলোমালে আইল্যান্ডের তান্দুরিফিল্ম রেস্তোরাঁয় মালদ্বীপ বিএনপির আয়োজনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আব্দুস সালামকে ফুল দিয়ে বরণ করে নেন মালদ্বীপ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে হাজারো প্রবাসীর নামে মিথ্যা মামলা হয়েছে। অনেকে আত্মীয়স্বজনের মৃত্যু হলেও দেশে ফিরতে পারেননি।

সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহসভাপতি মো. এমরান হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি মো. নেহের মিয়া রানা, সহসভাপতি মো. বাবুল হোসেন ও মো. মোক্তার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি আব্দুল কাদের সিকদার, যুবদল আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. মাসুম মুন্নাসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. জামাল খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু