ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

শ্রমিকদের ক্ষমতায়নের জন্য মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ইউনিয়ন বিষয়ক কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করে এ বছর ১ কোটি রিঙ্গিত নির্ধারণ করেছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৫৮ লাখ রিঙ্গিত এবং ২০২৩ সালে মাত্র ২৬ লাখ রিঙ্গিত।

নতুন এ বরাদ্দের ফলে দেশজুড়ে ৭৮৮টি শ্রমিক ইউনিয়ন ও ১০ লাখের বেশি সদস্য সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক শ্রমিককে ইউনিয়নের সঙ্গে যুক্ত করা এবং ইউনিয়নভিত্তিক শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া।

তিনি বলেন, আমরা ইউনিয়ন সংক্রান্ত উন্নয়ন কার্যক্রমের জন্য ১০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করেছি। এই তহবিল ইউনিয়ন বিষয়ক দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে এবং মালয়েশিয়ার সব শ্রমিক ইউনিয়নই এ তহবিলের আওতায় আসতে পারবে।

মন্ত্রী আরও জানান, এই অর্থ ইউনিয়নগুলোকে নেতৃত্ব প্রশিক্ষণ, সদস্যদের ধারাবাহিক শিক্ষা ও ইউনিয়ন পরিচালনা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ‘শ্রমিক ইউনিয়ন সমাবেশে’ বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে পেরলিস, কেদাহ, পেনাং ও কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যের ৪০০ এর বেশি প্রতিনিধি অংশ নেন।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধু অর্থ বরাদ্দ নয়, বরং শ্রমিক অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন। যেখানে উন্নত প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং সংগঠন দক্ষতা বাড়ানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমিক ইউনিয়নগুলো আরও শক্ত ভিত্তি পাবে — যা কর্মক্ষেত্রে ন্যায্যতা ও সামাজিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার বার্তা/এল/এমই

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

এক মাসের জন্য সব এ‌ন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান