ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সাজা শেষে মালয়েশিয়া থেকে সরকারি খরচে দেশে ফিরলেন ৭২ বাংলাদেশি

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা ৭২ জন প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ জন এবং চলমান ২০২৫-২০২৬ অর্থবছরে আরও ৩২ জন প্রবাসীকে সাজা শেষে অপেক্ষমাণ অবস্থায় জেল থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৩ নভেম্বর হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, গত ১০ নভেম্বর ২০২৫ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে। বর্তমানে ওই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ে ৫৪ জন আটক রয়েছেন।

প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পারিবারিক যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করেছে। এরই মধ্যে ২৫ জনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে, বাকিদের প্রক্রিয়া চলমান।

চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং ২,০২১ জন প্রবাসীর প্রত্যাবাসনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে।

হাইকমিশন জানিয়েছে, আটক প্রবাসীদের সহায়তা ও ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার

মালয়েশিয়ায় বাড়ছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার। নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রগতির অংশ হিসেবে মালয়েশিয়ার জনপরিবহনে ‌‘মাই ৫০’

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

 মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় একটি ভবনের ২য় তলা থেকে পড়ে মো. ইব্রাহিম

ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যটকের আগমন হয়েছে প্রায় ২৮ দশমিক ২৪

মালয়েশিয়ার জোহর বাহরুতে প্রবাসীদের কনস্যুলার সেবা

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান সোসিয়েল অর্গানাইজেশন সকসো এবং পারকেসো এর যৌথ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার

চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে