ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

৩৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৭

চলতি বছর রেকর্ডসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েঝে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময়ে মোট ৩৪ হাজার ১৪৩ জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। নির্বাসিতদের মধ্যে বিভিন্ন দেশের নারী–পুরুষ উভয়ই রয়েছেন।

সূত্র জানায়, নির্বাসনের আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধিবহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না।

নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী, নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। কর্মস্থল, বাসা–বাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিযানের সময় কোনো ছাড় দেয়া হচ্ছে না। আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলছে, কুয়েত একটি শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিরই ধারাবাহিকতা।

দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা, ভিসার শর্ত পূরণ, এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে কুয়েত প্রশাসন।

আমার বার্তা/এল/এমই

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

এক মাসের জন্য সব এ‌ন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত

রোহিঙ্গা ন্যায়বিচার ইস্যুতে কূটনৈতিক মতবিনিময়ের আয়োজন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগ (গাম্বিয়া বনাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা