ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মোট অভিবাসীর ৬৭ শতাংশই সৌদি আরবে: রামরু

আমার বার্তা অনলাইন:
০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী অভিবাসনের ক্ষেত্রে মাত্র কয়েকটি দেশের ওপরই নির্ভরতা রয়ে গেছে। ২০২৫ সালে মোট অভিবাসীর ৬৭ শতাংশই গেছেন সৌদি আরবে—এমন তথ্য তুলে ধরেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য উপস্থাপন করেন রামরুর চেয়ারপারসন অধ্যাপক তাসনিম সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম, রামরুর গবেষক মেরিনা সুলতানা, রোকেয়া নাসরিন, মাহমুদুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাসনিম সিদ্দিকী জানান, ব্যুরো অব ম্যানপাওয়ার, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) তথ্য অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ থেকে কর্মীরা ১৪১টি দেশে অভিবাসিত হয়েছেন। তবে বাস্তবে প্রায় ৯০ শতাংশ বাংলাদেশি কর্মী অভিবাসন করেছেন মাত্র পাঁচটি দেশে। বিপরীতে ১৩টি দেশে মাত্র একজন করে কর্মী গেছেন এবং ৩৪টি দেশে দুই থেকে ১০ জন করে কর্মী অভিবাসন করেছেন। মোট অভিবাসীর মাত্র ২ শতাংশ গেছেন ১২৩টি দেশে।

এসময় রামরু জানায়, যেসব দেশে ১০০ জনের কম অভিবাসী কর্মী যান, সেসব দেশকে অভিবাসনের গন্তব্য দেশ হিসেবে চিহ্নিত করা যৌক্তিক নয়।

পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, মোট অভিবাসীর ৬৭ শতাংশ বা ৭ লাখ ৫৪ হাজার ৩৬৯ জন সৌদি আরবে গেছেন। এরপর কাতারে ১০ শতাংশ (১ লাখ ৭ হাজার ৫৯৬ জন), সিঙ্গাপুরে ৬ শতাংশ (৭০ হাজার ১৭৭ জন), কুয়েতে ৪ শতাংশ (৪২ হাজার ২৪১ জন) এবং মালদ্বীপে ৪ শতাংশ (৪০ হাজার ৮৩২ জন) কর্মী অভিবাসন করেছেন।

২০২৫ সালে সৌদি আরবে সর্বাধিক নারী কর্মী অভিবাসন করেছেন। এসময়ে দেশটিতে গেছেন ৪৮ হাজার ৮৩২ জন নারী কর্মী। জর্ডানে গেছেন ১০ হাজার ৫২৫ জন। এছাড়া কাতার, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কুয়েত, হংকং ও জাপানেও নারী কর্মীদের অভিবাসন হয়েছে। তবে হংকং ও জাপানে নারী অভিবাসীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে খুবই কম।

রামরুর গবেষণায় দেখা যায়, দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকে অভিবাসন বেশি হচ্ছে। এর মধ্যে কুমিল্লা থেকে ৬ দশমিক ৭৫ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়া ৫ দশমিক ৯৪ শতাংশ, ঢাকা ৪ দশমিক ৬৯ শতাংশ, টাঙ্গাইল ৪ দশমিক ২৯ শতাংশ, কিশোরগঞ্জ ৩ দশমিক ৯৫ শতাংশ, চাঁদপুর ৩ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম ৩ দশমিক ৭০ শতাংশ, নোয়াখালী ৩ দশমিক ৩৬ শতাংশ, নরসিংদী ৩ দশমিক ০৮ শতাংশ এবং ময়মনসিংহ থেকে ৩ দশমিক ০৫ শতাংশ কর্মী অভিবাসন করেছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি অভিবাসন হয়েছে ঢাকা বিভাগ থেকে এবং সবচেয়ে কম রংপুর বিভাগ থেকে।

বিএমইটির শ্রেণিবিন্যাস অনুযায়ী অভিবাসী কর্মীদের চারটি শ্রেণিতে ভাগ করা হয়—পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও স্বল্পদক্ষ। ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট, শিক্ষক, একাউন্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফার্মাসিস্ট, নার্স, ফোরম্যান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্যারামেডিক ও বিক্রয়কর্মীরা পেশাজীবী হিসেবে বিবেচিত হন। অভিবাসন ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং নতুন শ্রমবাজার তৈরির দিকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়বে বলেও জানায় রামরু।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ