ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
শুনানিতে লিমন ও বৃষ্টির বন্ধুদের সঙ্গে কথা বলেন হিলসবরো কাউন্টির স্টেট অ্যাটর্নি সুসান লোপেজ (ডানে)। মঙ্গলবার ফ্লোরিডার একটি আদালতে। ছবি: টম্পা বে টাইমসের সৌজন্যে

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয় স্থানীয় সময় মঙ্গলবার। শুনানিতে উপস্থিত ছিলেন দুই শিক্ষার্থীর বন্ধু ও সহপাঠীরা। তারা বলেছেন, এখানে বসবাসকারী বাংলাদেশিরাই তাদের পরিবার। সেই পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় তারা মর্মাহত।

শুনানিতে উপস্থিত বাংলাদেশিদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থী সালমান সাদিক শুভ ও রিফাতুল ইসলাম। ভুক্তভোগী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির সঙ্গে শুভর পরিচয় হয়েছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পর। তিনি লিমনকে ‘নম্র ও ভদ্র ছেলে’ এবং বৃষ্টিকে ‘মিষ্টি হাসির মেয়ে’ হিসেবে উল্লেখ করেন।

শুভ বলেন, লিমন ও বৃষ্টি দুজনের সঙ্গেই তাঁর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফ্লোরিডায় তারা এক ধরনের পরিবারের মতো বসবাস করতেন। শুনানিতে উপস্থিত থাকা আরেক শিক্ষার্থী রিফাতুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তারা নিরাপদ জায়গা ও বাড়ির মতো মনে করতেন। সেখানে লিমন-বৃষ্টিকে হত্যার ঘটনায় তিনি মর্মাহত।

রিফাতুল বলেন, ‘বাড়ি (বাংলাদেশ) থেকে যখন ৮ হাজার মাইল দূরের এখানে (ফ্লোরিডা) আসি, তখন তারাই (লিমন-বৃষ্টি) আমাদের পরিবার হয়ে যায়। আমরা সব অনুষ্ঠানে একসঙ্গে দেখা করি, একসঙ্গে খেয়েছি।’ রিফাতুল আরও বলেন, ‘আমরা এখন ন্যায়বিচার পাওয়ার আশা করছি। এখানকার আইনি ব্যবস্থার ওপর আমাদের বিশ্বাস আছে।’

ইউএসএফ-এর আরেক শিক্ষার্থী হাসিব সৌরভও শুনানিতে উপস্থিত ছিলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) সমন্বয়ের কাজ করছে। ইসলামি রীতিতে লিমনের মরদেহ সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে।

শুনানিতে আদালত হিশাম আবুগারবিয়ার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নথি অনুযায়ী, হিশামের বিরুদ্ধে দুজনকে হত্যা, অবৈধভাবে মরদেহের অংশ বিশেষ সংরক্ষণ, প্রমাণ নষ্ট করাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জানতে গত সোমবার হিশামের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিল এনবিসি নিউজ। তখন তিনি মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার শুনানি শেষে হিলসবরো কাউন্টির স্টেট অ্যাটর্নি সুসান লোপেজ সাংবাদিকদের বলেন, হিশামের বিরুদ্ধে মামলাটি এখন গ্র্যান্ড জুরির সামনে তোলা হবে। এ প্রক্রিয়ার পর নির্ধারণ করব, আমরা আসামির মৃত্যুদণ্ড চাইব কি না।

অভিযুক্ত হিশাম নিহত শিক্ষার্থী লিমনের রুমমেট ছিলেন। ১৬ এপ্রিল একইদিনে লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। গত শুক্রবার পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। একদিন পর গত রোববার বৃষ্টির খোঁজ করতে গিয়ে ফ্লোরিডার টম্পা বে অঞ্চলের পিনেলাস কাউন্টিতে মানবদেহের অবশিষ্টাংশ পায় পুলিশ। তবে এটি বৃষ্টির কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আমার বার্তা/এমই

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা সফর উপলক্ষ্যে ফ্রান্স

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৬ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে দিলেন আর্থিক সহায়তা

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের ন্যায় ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পরিচয় দেওয়ার পরও ওসি বললেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’

নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

ইতিহাস সঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়

চাঁদপুরে গড়ে উঠেছে আঙুর সাম্রাজ্য

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা: প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: সম্প্রচার মন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

যুক্তরাষ্ট্রের জয়ের দিনে ডুলির অভিষেকের গল্প শোনালেন অ্যালবার্ট

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত