ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উসমান (রা:) এর গুণাবলী ও বৈশিষ্ট্য যেমন ছিল

অনলাইন ডেস্ক:
২৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

হজরত উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু মক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন। তার পারিবারিক ঐতিহ্য ছিল ব্যবসা বাণিজ্য করা। বেড়ে উঠার সঙ্গে সঙ্গে তিনি পারিবারিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রায় সময় তিনি ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন।

তিনি অঢেল ধন-সম্পদের অধিকারী ছিলেন। তবে কখনো সম্পদের মোহ তাকে আচ্ছন্ন করতে পারেনি। সম্পদ নিয়ে তার মনে কোনো অহংকারবোধও ছিল না। ভোগ-বিশালের নেশাতেও মত্ত হতেন না তিনি।

তিনি প্রায় সময় আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহুর কাছে গিয়ে তার বাড়ির আড্ডায় বসতেন। আবু বকর রা.-এর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন।

হজরত উসমান (রা:) এর চেহারা ছিল সুদর্শন, গায়ের চামড়া ছিল পাতলা, দাড়ি ছিল বড় ও ঘন। দেহ ছিল মাঝারি ধরনের। হাড়ের জোড়া ছিল বড়। দু’কাঁধের মধ্যখানে দূরত্ব ছিল অনেক। মাথার চুল ছিল প্রচুর ঘন। দাঁত ছিল পরিপাটি, রঙ ছিল তামাটে। কেউ কেউ বলেন, তার চেহারায় বসন্তের কিছু চিহ্ন ছিল।

যুহরি থেকে বর্ণিত, তার চেহারা ও দাঁত ছিল সুন্দর, দেহ ছিল মধ্যমাকৃতির, মাথার সামনের দিকের চুল ছিল না। পায়েল গোছা ছিল সুডোল। তিনি কাল খিযাব ব্যবহার করবেন। তিনি সোনা দিযে দাঁত বাঁধিয়েছিলেন। তার বুক আর বাহুতে পশম ছিল।

তার এর দান ও বদান্যতার উদাহরণ ছিল অতুলনীয়। ইসলামকে সমুন্নত করতে ও মুসলমানদের প্রয়োজনে তার সম্পদ পানির মতো ঢেলে দিয়েছেন। যখন মুসলমানদের ঠোঁট পিপাসায় শুকিয়ে ফেটে যাচ্ছিল, খাদ্যের স্বল্পতা, পিপাসায় কাতর শিশুপ্রাণ উষ্ঠাগত, পানি ক্রয় করার সাধ্য ছিল না একটুকুও তখন হজরত ওসমান রা. বিশ হাজার দিরহামে বিরে রূমা ক্রয় করে মুসলমানদের জন্য স্থায়ী বন্দবস্ত করেছিলেন।

তেমনি মুসলমানদের সংখ্যাধিক্যের দরুন যখন মসজিদে নববী সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছিল এবং মুসলমনরা আকাঙ্খা করছিলেন যে, যদি মসজিদটি আরও প্রশস্ত হতো! তখন হজরত ওসমানই প্রথম উদ্যোগী হয়েছিলেন। মোটকথা মুসলমানদের যাবতীয় প্রয়োজনে ‍তিনি পাশে থাকতেন।

হজরত ওসমান রা. ছিলেন লজ্জাশীলতায় সর্বকালীন দৃষ্টান্ত। স্বয়ং রাসূলে কারীম (সা:) ও তাঁর এই লজ্জাশীলতাকে বিশেষ মর্যাদা দিতেন। তার লজ্জাশীলতা এতো তীব্র ছিল যে, ঘরের দেয়ালও কখনো তার শরীর দেখেনি।

আমার বার্তা/জেএইচ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ,

আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া

হজরত ইউসুফ আ. আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি আরেক নবী হজরত ইয়াকুব আ.-এর ছেলে ছিলেন।

জিকির ও নেক আমল আল্লাহর প্রিয় করে তোলে

জিকির শব্দের অর্থ কোনো কিছু স্মরণ করা, বর্ণনা করা, মনে রাখা বা মনে করা ইত্যাদি।

ব্যবসায়ী সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)

পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রা.। মক্কায় আবরাহার হস্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার