ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মক্কা-মদিনায় তারাবি নামাজ নিয়ে যে সিদ্ধান্ত জানালেন শায়খ সুদাইস

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০

সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্ত জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস। খবর ইনসাইড দ্যা হারামাইনের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এর আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্যও ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। ১০ রাকাত তারাবির ফলে উমরাহ ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রমজান মাসে রাতের ইবাদত হিসেবে ইশার নামাজের পর তারাবি নামাজ আদায় করা হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই পবিত্র রমজান মাসে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। মসজিদে গিয়ে উৎসবমুখর পরিবেশে তারাবি নামাজ পড়েন মুসলমানেরা। রমজান মাসের প্রতি রাতেই তারাবি আদায়ের জন্য মসজিদগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

আমার বার্তা/এমই

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনার ভিত্তিতে

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সৌদি আরব। আগে ১৫ বছরের নিচে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ