ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইমাম-মুয়াজ্জিনদের জন্য হতে পারে বেতন কাঠামো: ধর্ম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের একাদশ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য-অধিবেশন হয়।

তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ করার কাজে হাত দিয়েছি। ২০২৫ সালের নিরিখে তাদের জন্য একটা পে-স্কেল (বেতন কাঠামো) করা যায় কি না, এটাও আমাদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তাহলে সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে ইউনিফাইড পে স্কেল কার্যকর করতে পারব। আর বেসরকারি মসজিদগুলোতে জেলা প্রশাসকদের মাধ্যমে যে মসজিদগুলো অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যাতে এই পে-স্কেল কার্যকর করে, আর করতে না পারলে ধীরে ধীরে যাতে সামনে এগিয়ে যায়। এ ব্যাপারে আমরা ডিসিদের সহযোগিতা চেয়েছি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো মানুষ দখল করে নিয়েছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করবো, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

শতশত ওয়াক্ফ স্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। এ বিষয়ে আমি আইন মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। হাইকোর্টের রেজিস্ট্রার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। আশা করি একটা স্বতন্ত্র বেঞ্চ হবে, ওয়াক্ফ মামলাগুলোর ওখানে শুনানি হবে। তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াক্ফ সম্পত্তি খাচ্ছে এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবো।

খালিদ হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয়ের সব কাজ জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যুক্ত, তাদের সহযোগিতা চেয়েছি। তাতে কল্যাণমুখী বৈষম্যহীন অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়তে পারি। সেই সহযোগিতা জেলা প্রশাসকদের কাছে চেয়েছি।

আমার বার্তা/এমই

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, যারা একই দিনে সারা বিশ্বে ঈদ

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে সৌদি আরবে হজযাত্রীদের আগমনের ধারা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

মানবজাতির বংশপরিচয়, পারিবারিক পবিত্রতা ও সামাজিক স্থিতি রক্ষায় ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বংশ ও মানবপ্রজন্ম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনার ভিত্তিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা