ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ইসলামের দৃষ্টিতে সন্তানদের সঠিক শিক্ষাদীক্ষা ও লালনপালনের গুরুত্ব

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

সন্তান মানুষ জীবনের অন্যতম বড় আশীর্বাদ। তারা আমাদের সুখের কারণ এবং দুনিয়ায় জীবনের সৌন্দর্য। সন্তানদের সঠিক দিকনির্দেশনা ছাড়া এ আশীর্বাদ অনর্থক হয়ে যেতে পারে। কোরআন ও হাদিসের আলোকে

সন্তানদের সঠিক শিক্ষাদীক্ষা ও লালনপালনের গুরুত্ব এখানে আলোচনা করা হয়েছে।

সন্তান আল্লাহর দান ও জীবনকে পূর্ণতা দানকারী

সন্তান হলো আল্লাহর বিশেষ দান ও দুনিয়ার জিনত, যেমন কোরআনে বলা হয়েছে, ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। (সুরা আল-কাহফ, আয়াত ৪৬)

নবী-রসুলগণ সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। যেমন, ইবরাহিম (আ.) দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক! আমাকে সৎপুত্র দান কর। (সুরা আস-সাফফাত, আয়াত ১০০)

তাই সন্তানকে কেবল আল্লাহর এক দান মনে করেই থেমে থাকলে চলবে না; বরং তাদের সঠিক শিক্ষাদীক্ষা নিশ্চিত করতে হবে। সন্তানদের সঠিক শিক্ষাদীক্ষার দায়িত্ব নিতে হবে বাবাকে। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন,

তোমরা নিজেদের ও নিজেদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন মানুষ এবং পাথর। (সুরা আত-তাহরিম, আয়াত ৬)

হাদিসে নবী (সা.) বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদের অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। (সহিহ বুখারি ও মুসলিম)

সন্তানদের শিক্ষা-দীক্ষার জন্য বিশেষ নির্দেশনা

১. তাওহিদের শিক্ষা: সন্তানদের প্রথমেই তাওহিদের শিক্ষা দিতে হবে। তাদের শেখাতে হবে, আল্লাহই একমাত্র প্রভু, যার ইচ্ছায় সবকিছু ঘটে। নবী (সা.) বলেছেন,

তোমাদের সন্তানদের প্রথমে 'লা ইলাহা ইল্লাল্লাহ' শেখাও। (মুসনাদে হাকিম)

২. কুরআনের শিক্ষা: সন্তানদের কুরআন পাঠে আগ্রহী করে তুলুন। নাযেরা শেখানো, সুরাগুলো মুখস্থ করানো এবং হাফিজ বানানো অত্যন্ত প্রশংসনীয় কাজ। নবী (সা.) বলেছেন,

যে ব্যক্তি কুরআন পড়ে এবং এর উপর আমল করে, তার পিতামাতাকে এমন একটি মুকুট পরানো হবে, যার আলো সূর্যের থেকেও উজ্জ্বল। (আবু দাউদ)

৩. নামাজের প্রতি গুরুত্ব: সাত বছর বয়স থেকে সন্তানদের নামাজের নির্দেশ দিন এবং দশ বছর হলে তাতে অবহেলা করলে শাসন করুন। নবী (সা.) বলেছেন,

নিজে নামাজ পড়ুন এবং পরিবারকে নামাজের আদেশ দিন। (সুরা ত্বহা, আয়াত ১৩২)

৪. দুনিয়াবি ও দ্বিনের ভারসাম্যপূর্ণ শিক্ষা: সন্তানদের দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়, নবী (সা.)-এর জীবনচরিত এবং ইসলামী ইতিহাস শেখাতে হবে। শুধু দুনিয়াবি সফলতা নিয়ে ব্যস্ত থাকলে আখিরাতের জবাবদিহি কঠিন হবে।

৫. পর্দা ও শালীনতার শিক্ষা: বিশেষ করে মেয়েদের ছোটবেলা থেকেই শালীন পোশাক পরতে অভ্যস্ত করুন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তাকওয়ার পোশাক ধারণ করো। (সুরা আরাফ, আয়াত ২৬)

৬. সময়ের সঠিক ব্যবহার: সন্তানদের সময়ের অপচয়, বিশেষ করে খেলা-ধুলা বা অপ্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় ব্যয় থেকে বিরত রাখুন।

৭. খারাপ অভ্যাস থেকে দূরে রাখা: গালি-গালাজ, মিথ্যা বলা, চুরি, এবং অশ্লীলতা থেকে সন্তানদের বিরত রাখুন।

সন্তানদের সঠিক শিক্ষাদীক্ষা এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের ধর্মীয় দায়িত্ব। যদি আমরা সন্তানদের দ্বিনের পথে পরিচালিত করতে পারি, তবে তাদের নেক আমলের সুফল আমাদের মৃত্যুর পরও অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দিন।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু