ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী

আমার বার্তা অনলাইন
১১ অক্টোবর ২০২৫, ১১:৩৬
আপডেট  : ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৮

নিবন্ধনের আর মাত্র একদিন বাকি রয়েছে। অথচ এখন পর্যন্ত কোটার মাত্র ১৫ শতাংশ হজযাত্রী নিবন্ধিত হয়েছে। ফলে কোটার‌ বড় একটি অংশ এবার খালি থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া নিবন্ধনের সুবিধার্থে আজ শনিবার ব্যাংক খোলা রাখা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ১৮ হাজার ৭৩৬ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮২৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনা ১৫ হাজার ৯০৮ জন। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সে হিসাবে এখন পর্যন্ত ১৫ শতাংশের মতো হজযাত্রী নিবন্ধন করেছেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী হজের নিবন্ধন ১২ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা।

ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক তাগিদপত্রে জানানো হয়েছে, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১২ অক্টোবর শেষ হবে। কিন্তু তালিকার ৩২৯টি এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ অনুযায়ী একটি এজেন্সি ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করবে। এজেন্সির যোগ্য তালিকা প্রকাশের পত্রে উল্লেখিত শর্ত মোতাবেক কোনো এজেন্সি হজ ২০২৬ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্য চিঠিতে বলা হয়, ৪৮টি এজেন্সি কোনো হজযাত্রী প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করেনি। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ অনুযায়ী একটি এজেন্সি ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করবে। এজেন্সির যোগ্য তালিকা প্রকাশের পত্রে উল্লেখিত শর্ত মোতাবেক কোনো এজেন্সি হজ ২০২৬ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) -এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জাগো নিউজকে বলেন, ওমরাহ করায় অনেকেই হজ পালনে আগ্রহী হচ্ছেন না। কারণ, মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে ওমরাহ করলে হজ করা লাগবে না।

তিনি বলেন, আশা করছি শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা বাড়বে। তাছাড়া সবকিছু এবার আগেভাগে হওয়ায় অনেকেই বুঝে উঠতে পারছেন না।

>> শনিবার ব্যাংক খোলা

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে আজ শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের শাখা খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমার বার্তা/জেএইচ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু