ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য পাওযার দোয়া

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:০৩

গুনাহ থেকে বেঁচে থাকতে নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্যও দরকার। বিভিন্ন হাদিসে নবীজির (সা.) এমন অনেক দোয়া বর্ণিত হয়েছে যেগুলোতে তিনি গুনাহ থেকে বেঁচে থাকতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। এখানে আমরা এ রকম ৩টি দোয়া উল্লেখ করছি:

১. হজরত যিয়াদ ইবনু ইলাকাহ (রহ.) তার চাচার সনদে বর্ণনা করেছেন। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ ‏

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ চরিত্র, গর্হিত কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই। (সুনানে তিরমিজি: ৩৫৯১)

২. শুতায়র ইবনে শাকাল ইবনে হুমায়দ (রহ.) তার বাবা শাকাল (রা.) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন বললাম, হে আল্লাহর নবী! আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। তখন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, পড়:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بك من شَرّ سَمْعِي وَمن شَرّ بَصَرِي وَشَرِّ لِسَانِي وَشَرِّ قَلْبِي وَشَرِّ مَنِيِّي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন শাররি সাম’ঈ, ওয়া মিন শাররি বাসারী, ওয়া শাররি লিসানী ওয়া শাররি কলবী ওয়া শাররি মানিয়্যি।

অর্থ: হে আল্লাহ! আমি আমার কানের (মন্দ শোনার) অনিষ্টতা, চোখের (দেখার) অনিষ্টতা, আমার মুখের (বলার) অনিষ্টতা, আমার অন্তরের (চিন্তা-ভাবনার) অনিষ্টতা ও বীর্যের (ব্যভিচারের) অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ: ১৫৫১, সুনানে তিরমিজি: ৩৪৯২)

৩. হযরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পছন্দের দোয়াগুলোর মধ্যে এটি একটি:

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল মা-ছামি ওয়াল মাগরামি।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা, গুনাহ ও ঋণ থেকে। (সহিহ বুখারি: ৬৩৭৭)

আমার বার্তা/এল/এমই

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের দলীয় সংসদ সদস্য শাহজাহান

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এটি এমন এক মাস যা আমাদের নতুন

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

পবিত্র রমজান মাসের শেষ দশকের অন্যতম প্রধান ইবাদত হলো ইতেকাফ। মহান আল্লাহর সান্নিধ্য লাভ এবং

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী