ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

বাংলাদেশের ব্যতিক্রমী ধারার কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া-এর প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৬-২০২৭ (দুই বছর মেয়াদি) সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিলের সম্মতিতে এ কমিটি চূড়ান্ত করা হয়। এ সময় আগের কমিটির দায়িত্ব হস্তান্তর ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটির প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ নোমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব জানান।

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর পরিষদের গঠনতন্ত্রের নির্বাচনী ধারা অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক কর্তৃক চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীল নির্বাচন করার মাধ্যমে আংশিক কমিটি গঠিত হয়। এতে শায়খ সাইফুল্লাহ মাদানীকে সভাপতি, ড. শোয়াইব রশিদ মাক্কীকে সাধারণ সম্পাদক, মাওলানা রোকন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা হামেদ বিন ফরিদকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রুকন উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জামেয়া সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. শোয়াইব রশীদ মাক্কি বলেন, এই পরিবর্তন ও নতুন কমিটি গঠন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া, যা সংগঠনের সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বড় হুজুর আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর স্বপ্ন বাস্তবায়নে ও দারুল মাআরিফের চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এছাড়াও তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফুরকানুল্লাহ খলিল বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে—এটাই পরিষদের মূল শক্তি।

নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ মাদানী বলেন, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার নীতি ও আদর্শকে সামনে রেখে কল্যাণমূলক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পরিসর আরো সম্প্রসারণ করাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে জামেয়ার গ্র্যাজুয়েট মাওলানা আফফান বিন উসমানকে পরিষদের শিক্ষাকার্যক্রমে অবদান এবং আল্লামা সুলতান যওক নদভী মেধা পুরস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি শায়খ এনামুল হক সিরাজ মাদানী; সহ-সভাপতি শায়খ সালামতুল্লাহ মাদানী, শায়খ আবু মুহাম্মদ আমিনুল্লাহ, ড. নুরুল আমীন নুরী, ড. সাদিক হোসাইন, শায়খ আফীফ ফুরকান মাদানী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফুরকান হোছাইন ও মাওলানা আখতার মাহমুদ; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার মাহমুদ ও মাওলানা আব্দুল্লাহ আল-মামুন; সহ-অর্থ সম্পাদক মাওলানা নোমান শামস; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শায়খ সুহাইলুল্লাহ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান; উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ হেদায়াতুল্লাহ; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আরিফুল্লাহ; শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম; তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা রবিউল আহসান; সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন চৌধুরি; আইন সম্পাদক মাওলানা তানজিলুল করিম; অফিস সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম; ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা বেলাল মাদানী; সহ-ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা শাহেদ বিন হোসাইন; নির্বাহী সদস্য মাওলানা ইয়াকুব মাদানী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা মিজানুর রহমান শওক ও মাওলানা শফিকুল ইসলাম।

আমার বার্তা/এমই

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

পবিত্র রমজান মাসের শেষ দশকের অন্যতম প্রধান ইবাদত হলো ইতেকাফ। মহান আল্লাহর সান্নিধ্য লাভ এবং

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ