ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

আমার বার্তা অনলাইন:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

ইসলামের দুই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে অঙ্গরাজ্যের ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যালিফোর্নিয়া। এর ফলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে এ দুই ইসলামি উৎসবকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া।রোববার আইনে পরিণত হওয়া ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’-এর মাধ্যমে ছুটির দিনগুলোকে রাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য, শহর ও স্কুল জেলা স্থানীয় পর্যায়ে ঈদকে স্বীকৃতি দেয়। তবে অঙ্গরাজ্যব্যাপী ছুটি হিসেবে এতদিন স্বীকৃতি ছিল না। ২০২৫ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের এক মাসের রোজা শেষে উদযাপিত হয়। আর ঈদুল আজহা আল্লাহর আনুগত্যে নিজের সন্তানকে কোরবানি করার জন্য হজরত ইবরাহিমের প্রস্তুতি ও ত্যাগের স্মরণে পালিত হয়।

মুসলিমদের ধর্মীয় বর্ষপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ঈদুল আজহা। ইসলামের পবিত্রতম মসজিদ ও কাবার অবস্থানস্থল মক্কায় প্রতিবছর অনুষ্ঠিত হজের সঙ্গে ঈদুল আজহার সময় মিলে যায় এবং এ উৎসবের মধ্য দিয়েই বার্ষিক হজের সমাপ্তি হয়।

ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর-সিএ) গভর্নর গ্যাভিন নিউসমের এবি ২০১৭-এ স্বাক্ষর করাকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলমানের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে এই আইন ভূমিকা রাখবে। কারণ, ঈদ পালনের জন্য তাদের অনেক সময় ধর্মীয় রীতির অনুসরণ এবং স্কুল বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে একটিকে বেছে নিতে হতো।

সংগঠনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বহুদিন ধরে ক্যালিফোর্নিয়ার মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া অথবা তাদের শিক্ষাগত ও পেশাগত দায়িত্বে পিছিয়ে পড়ার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এবি ২০১৭ এসব কাঠামোগত বাধা দূর করছে এবং অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মানের মূল্যবোধের সঙ্গে অঙ্গরাজ্যের নীতিকে সামঞ্জস্যপূর্ণ করছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম সংগঠন হিসেবে পরিচিত সিএআইআর বলেছে, দেশে ইসলামবিদ্বেষ বাড়ার সময়ে এই আইন পাস হলো। সংগঠনটি জানিয়েছে, গত বছরের একই তিন মাসের তুলনায় চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত মসজিদ ও ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে ঘটনার সংখ্যা ১৮৩ শতাংশ বেড়েছে বলে তারা সম্প্রতি নথিভুক্ত করেছে।

সংগঠনটি বলেছে, আনুষ্ঠানিকভাবে এসব ধর্মীয় ছুটিকে স্বীকৃতি দেওয়া ক্যালিফোর্নিয়া তার মুসলিম সম্প্রদায়কে মূল্য দেয় এবং ক্রমবর্ধমান বৈরিতার মধ্যেও তাদের সুরক্ষা দেয়—এমন একটি প্রয়োজনীয় ও শক্তিশালী বার্তা দিচ্ছে।

সূত্র : দ্য নিউ আরব

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। পবিত্রতা অর্জন ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর পবিত্রতা অর্জনের অন্যতম

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

শৈশব মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধের ভিত্তি গড়ে

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে বন্দীদের ইসলাম গ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কারাবাসের নিঃসঙ্গতা, মানসিক চাপ ও

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পবিত্র ওমরাহ পালনে গিয়ে খাদেমুল হারামাইনের পক্ষ থেকে শায়েখ যাওওয়ার (شيخ زوار) এর হাত থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

২৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান