ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৯:২৯
আপডেট  : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৩০

একসময় মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন তিনি। পরিকল্পনা করেছিলেন একটি মসজিদে বোমা হামলা চালানোর। অথচ সেই মসজিদে গিয়েই মুসলিমদের আন্তরিকতা ও মানবিক আচরণের মুখোমুখি হন তিনি। বদলাতে শুরু করে তাঁর দৃষ্টিভঙ্গি। যে ইসলামকে তিনি সন্ত্রাসের সঙ্গে মিলিয়ে দেখতেন, সেই ইসলাম সম্পর্কে জানতে গিয়ে একপর্যায়ে ধর্মটি গ্রহণ করেন সাবেক মার্কিন সেনা রিচার্ড ‘ম্যাক’ ম্যাককিনি। তাঁর জীবনের এই পরিবর্তনের গল্প উঠে এসেছে অস্কার মনোনয়ন পাওয়া প্রামাণ্যচিত্র স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট-এ।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রিচার্ড ম্যাককিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মুনসি শহরের বাসিন্দা। মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করা এই ব্যক্তি একসময় মুসলিমদের সম্পর্কে গভীর নেতিবাচক ধারণা পোষণ করতেন। সেই বিদ্বেষ থেকেই শহরের একটি মসজিদে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো।

পরিকল্পনা বাস্তবায়নের আগে মসজিদটি সম্পর্কে জানতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন রিচার্ড। তাঁর ধারণা ছিল, মসজিদে গেলে মুসলিমদের সম্পর্কে নিজের নেতিবাচক ধারণার পক্ষে প্রমাণ পাবেন। কিন্তু সেখানে গিয়ে তাঁর অভিজ্ঞতা হয় সম্পূর্ণ ভিন্ন।

মসজিদে উপস্থিত মুসলিমরা তাঁকে শত্রু হিসেবে দেখেননি। বরং আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। তাদের অতিথিপরায়ণতা ও মানবিক ব্যবহার রিচার্ডকে নিজের বিশ্বাস ও পূর্বধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। যাঁদের প্রতি তাঁর মনে এত দিন ঘৃণা ও অবিশ্বাস ছিল, তাঁদের মধ্যেই তিনি দেখতে পান আন্তরিকতা ও সহমর্মিতা।

এই অভিজ্ঞতার পর ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাঁর মধ্যে। শুরু করেন ইসলাম নিয়ে পড়াশোনা। পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ পড়াসহ ইসলামের শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে জানার চেষ্টা করেন। ধীরে ধীরে মুসলিমদের সম্পর্কে তাঁর দীর্ঘদিনের ধারণা বদলাতে থাকে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

রিচার্ডের জীবনের এই পরিবর্তন নিয়ে নির্মিত স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট প্রামাণ্যচিত্রটি ২০২৩ সালে অস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পায়। এতে তুলে ধরা হয়েছে, কীভাবে একটি মসজিদে হামলার পরিকল্পনা নিয়ে যাওয়া ব্যক্তি সেখানকার মুসলিমদের আন্তরিকতার সংস্পর্শে এসে নিজের জীবন ও দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন।

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। পবিত্রতা অর্জন ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর পবিত্রতা অর্জনের অন্যতম

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

শৈশব মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধের ভিত্তি গড়ে

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে বন্দীদের ইসলাম গ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কারাবাসের নিঃসঙ্গতা, মানসিক চাপ ও

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পবিত্র ওমরাহ পালনে গিয়ে খাদেমুল হারামাইনের পক্ষ থেকে শায়েখ যাওওয়ার (شيخ زوار) এর হাত থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি মুনীরুল ইসলাম পেলেন বাবুই সেরা লেখক সম্মাননা  

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু