ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

আবিদ রহমান
২৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

শৈশব মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। এ সময়ে অপরিণত বোধ, কৌতূহল কিংবা অসচেতনতার কারণে অনেক শিশু অন্যের টাকা বা সম্পদ অনুমতি ছাড়া নিয়ে ফেলতে পারে। কিন্তু শৈশবে সংঘটিত এমন ভুলের জন্য অনুশোচনা করা এবং পরবর্তী সময়ে সেই টাকা যথাযথভাবে পরিশোধ করার উদ্যোগ নেওয়া সততা ও নৈতিক দায়িত্ববোধের পরিচায়ক। ইসলামে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করাকে নিষিদ্ধ করা হয়েছে এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শৈশবে কারও টাকা নিয়ে থাকলে, বড় হওয়ার পর বিষয়টি স্মরণ করে তা ফিরিয়ে দেওয়া বা উপযুক্ত উপায়ে পরিশোধ করার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তরিক তওবা, অনুশোচনা এবং যথাসম্ভব ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে মানুষের হক আদায়ের চেষ্টা করতে হবে। সুতরাং, শৈশবে টাকা চুরি করে পরবর্তীকালে তা পরিশোধের বিষয়টি ইসলামের নৈতিক শিক্ষা, তওবা এবং বান্দার হক আদায়ের দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।

শৈশবে নিজের অজান্তেই অনেকে অনেক ভুল করেন। ভুল কাজটি করার সময় বুঝতে পারেন না ভুল বা অন্যায় কিছু করছেন। পরবর্তীতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বুঝতে পারেন, অনেক ক্ষেত্রে অনুশোচনায় ভোগেন এবং সেই ভুল থেকে পরিত্রাণের উপায় খুঁজেন। শৈশবে অবচেতনে মানুষ যেসব ভুল করে তার মধ্যে রয়েছে—নিজের বাবা বা পরিবারের কাউকে না জানিয়ে তার পকেট থেকে টাকা নেওয়া বা কাউকে না জানিয়ে চুপিসারে তার বাগান থেকে কোনো ফল খাওয়া— এ জাতীয় বিভিন্ন ভুল করে থাকেন অনেকে। কেউ এমন কোনো ভুল করে ফেললে এবং পরবর্তীতে অনুশোচনায় ভুগলে পরিত্রাণের উপায় কী?

একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন, ‘আমার বয়স যখন ১২-১৩ এর নিচে তখন আমি আমার বাড়ির এক মুরুব্বির কাছ থেকে টাকা চুরি করেছি। এখন বুঝতে পেরেছি কাজটা অন্যায় হয়েছে। আমি তাকে এইভাবে বলেছি যে, ‘আপনি আমার কাছে কিছু টাকা পাওনা রয়েছেন, তবে আমি সঠিক বিষয়টা জানি না; কত টাকা হতে পারে।’ অনুমান করে কিছু টাকা দিয়ে দিয়েছি তাকে। আমি এখন পুরোপুরি দায়মুক্ত হব কিনা?’

আলেমদের মতে, যেহেতু আপনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন, অনুতপ্ত হয়েছেন এবং টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেছেন—এটি তওবার গুরুত্বপূর্ণ আলামত। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা ক্ষমাশীল। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। (সুরা বাকারা, আয়াত : ২২২)

চুরির গুনাহ থেকে মুক্ত হতে সাধারণত তিনটি বিষয় জরুরি। তাহলো—১. আন্তরিকভাবে তাওবা করা। ২. ভবিষ্যতে এমন কাজ না করার দৃঢ় সংকল্প করা। ৩. যার হক নষ্ট হয়েছে তার হক ফিরিয়ে দেওয়া।

আপনি যেহেতু সরাসরি ঘটনা প্রকাশ না করে কৌশলে তাকে কিছু টাকা দিয়েছেন এবং ধারণামতো পাওনা আদায় করে দেওয়ার চেষ্টা করেছেন, তাই যদি আপনার প্রবল ধারণা হয় যে প্রায় সমপরিমাণ বা তার চেয়েও বেশি টাকা পৌঁছে গেছে, তাহলে আশা করা যায় আপনি দায়মুক্ত হয়ে গেছেন ইনশাআল্লাহ।

তবে যদি এখনো মনে সন্দেহ থাকে যে কম দেওয়া হয়েছে, তাহলে আরও কিছু টাকা গোপনে বা উপহার কিংবা সহায়তার মাধ্যমে পৌঁছে দেওয়া উত্তম। এতে অন্তরও প্রশান্ত হবে।

ঘটনাটি যেহেতু ১২-১৩ বছরের নিচে অল্প বয়সে ঘটেছে তাই শরয়ী দায়বদ্ধতার ক্ষেত্রেও কিছুটা ছাড় রয়েছে। কারণ পূর্ণ বালেগ হওয়ার আগের গুনাহ প্রাপ্তবয়স্কদের মতো লিখা হয় না। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত, অপ্রাপ্তবয়স্ক বালেগ হওয়া পর্যন্ত এবং পাগল ব্যক্তি সুস্থ হওয়া পর্যন্ত। (আবু দাউদ, হাদিস : ৪৩৯৮)

তবুও মানুষের হক আদায়ের গুরুত্ব রয়েছে। আপনি যেহেতু তা আদায়ের চেষ্টা করেছেন, এটি ভালো লক্ষণ। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে ইস্তিগফার করুন, নেক আমল বাড়িয়ে দিন এবং ভবিষ্যতে মানুষের হক সম্পর্কে আরও সতর্ক থাকুন।

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। পবিত্রতা অর্জন ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর পবিত্রতা অর্জনের অন্যতম

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে বন্দীদের ইসলাম গ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কারাবাসের নিঃসঙ্গতা, মানসিক চাপ ও

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পবিত্র ওমরাহ পালনে গিয়ে খাদেমুল হারামাইনের পক্ষ থেকে শায়েখ যাওওয়ার (شيخ زوار) এর হাত থেকে

পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানদের পূজামণ্ডপে যাওয়া উচিত কি না, এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন