ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মিরপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগ মাফিয়া শফিক মাস্টার!

কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
আনিছ মাহমুদ লিমন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩১

রাজধানীর মিরপুরে ইস্টার্ন হাউজিং আলুদ্দী এলাকায় ওয়াশিং প্লান্টে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে শফিক (ওরফে শফিক মাস্টার) চোর ও মহাচোরদের খপ্পরে পড়েছে তিতাস গ্যাস কোম্পানি। রাজধানীতে তিতাসের যেসব গ্যাস সংযোগ রয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ অবৈধ। ইস্টার্ন হাউজিং আলুদ্দী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। শফিক মাস্টার এর সাথে সহযোগি হিসেবে ফ্যাক্টরি পরিচালনা করছে , অভি দাদা, হান্নান, ময়নুল, আক্তার, মোকলেছ, ইমন, শানি, কানা মনির, সাদ্দাম, জাহিদ, দেলোয়ার, মাছুম, সামছু সহ আরো অনেকে।

মিরপুর ইস্টার্ন হাউজিং আলুদ্দী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে চালানো হচ্ছে বড় বড় ওয়াশিং প্লান্ট ফ্যাক্টরি অবৈধ এসব গ্যাস সংযোগে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায় ওয়াশিং প্লান্টে অবৈধ গ্যাস সংযোগের নিয়ন্ত্রণ করছেন তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের যোগসাজশে প্রতিদিনই অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়,অবৈধ গ্যাস সংযোগের কারণেই গ্যাসের পাইপ লিকের ঘটনা ঘটছে।

রাজনৈতিক দলের অসৎ নেতা-কর্মী এবং জনপ্রতিনিধি নামধারীরাও অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তিতাস গ্যাসের এসব অবৈধ সংযোগ দেয়া হয় ১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার বিনিময়ে। মাঝেমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান চলে তবে সে অভিযান শেষ পর্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে না। উচ্চ পর্যায়ের চাপে কোথাও অভিযান পরিচালনা করে যেসব অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয় সেগুলো আবার রাতের আধারেই এইসব চোর সেন্টিগ্রেডরা পুনরায় মোটা অংকের টাকার বিনিময়ে সংযোগ দিয়ে দেন।

দুঃখজনক হলেও সত্যি, দলীয় নেতা-কর্মীদের তত্ত্বাবধানে চলে গ্যাস চুরির মহাযজ্ঞ। এজন্য রাষ্ট্র কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় জালের মতো ছড়িয়ে আছে অবৈধ গ্যাস সংযোগ।

অবৈধ গ্যাস সংযোগের কারণে গ্যাস দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হচ্ছে। মানুষের জীবন পড়ছে ঝুঁকির মধ্যে। এ ঝুঁকির অবসানে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ শুধু নয়, যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানূক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তিতাস তিতাস কর্তৃপক্ষের সাথে কথা হলে বলেন তিতাস কর্তৃপক্ষের বলেন নির্দিষ্টভাবে কোন অভিযোগ পেলে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় পাঠক অবৈধ সংযোগের সাথে জড়িত দের নাম সহ প্রকাশ করা হবে চোখ রাখুন পরবর্তী সংখ্যায়।

আমার বার্তা/আনিছ মাহমুদ লিমন/এমই

যমুনা অয়েলে একক আধিপত্য: পাঁচ পদে মাসুদুল, নতুন এমডি চাপে

গেল বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল সোয়া চারটায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নতুন এমডি হিসাবে দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

দেশের বিশিষ্ট কবি, লেখক ও এক সময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল আবারও ইসলামিক

সিসি ক্যামেরায় ৫ লাখ টাকার ঘুষ গ্রহণের দৃশ্য, ঢাকায় কোটি টাকার ফ্ল্যাট

আওয়ামী লীগ আমলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) বিসিএস কর্মকর্তা মুহাম্মাদ নাসির উদ্দিনকে জুলাই

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

" সংসদে হেড ফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল " শিরোনামে ১৪ মার্চ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী