ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
রফাদফা সাত কোটি টাকা  

বিতর্কিত মাসুদুল ইসলামই হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি

বিশেষ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

অবশেষে যমুনা অয়েলের সেই বিতর্কিত কর্মকর্তা মো : মাসুদুল ইসলামকেই এমডি নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ( বিপিসি)। একাধিক সুত্রে জানা গেছে চলতি সপ্তাহেই তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে ।তবে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য সাত কোটি টাকা রফাদফার গুন্জন উঠেছে। জানা গেছে এই অধিকাংশ টাকার যোগানদাতা প্রতিষ্ঠানটির তেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব, জয়নাল আবেদীন টুটুল ও মো: আবুল হোসেন। পুরানো সিন্ডিকেট টিকিয়ে রাখতেই তিন সিবিএ নেতার এই প্রক্রিয়া । যদিও এদের একজন জেল হাজতে তবে জেলে বসেই তার লোকজন দিয়ে টাকার যোগান দিচ্ছে । " বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি শিরোনামে ২৯ নভেম্বর এবং যমুনা অয়েলের বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন "শিরোনামে ২ রা ডিসেম্বর আমার বার্তায় পরপর দুটো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় । এতে বের হয়ে আছে বির্তকিত কর্মকর্তা মাসুদুল ইসলামের চাকরি জীবনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি। দীর্ঘ সতের বছর ধরে প্রতিষ্ঠানটিতে বিরাট ক্ষমতাধর কর্মকর্তা হিসাবে আভিভুত হয়ে আছেন তিনি। ফ্যাসিষ্ট সরকারের অন্যতম দোসর হিসেবে পরিচিত তার দীর্ঘ দেড় যুগ সময়ের ব্যবধানে একটুও ক্ষমতার হেরফের ঘটেনি। তবে ৫ আগষ্ট ২০২৪ দেশের পটপরিবর্তনের পর ক্ষমতা আগের চেয়েও বেড়েছে। মানব সম্পদ বিভাগের জিএম এই মাসুদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও অভিযোগের শেষ নাই৷ ফ্যাসিষ্ট সরকারের চিহ্নিত দোসর সিবিএ নেতাসহ অধিকাংশ কর্মকর্তা, কর্মচারীদের তিনি প্রতিষ্ঠানটিতে তিনি ফের পুনর্বাসিত করেছেন।

মো: আবুল হোসেন যমুনা লেবার ইউনিয়নের সভাপতি ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিক লীগের বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ । ২০ জুলাই ২০২৫ নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে ইপিজেড থানা পুলিশ গ্রেফতার করে৷ অথচ মজার বিষয় হলো ২০ শে জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত আবুল হোসেনকে অফিসের কর্মস্থলে হাজিরা দেখানো হয়েছে । তার গ্রেফতারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও ২০ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত অর্থাৎ এই বিশ দিনের বিষয়ে অফিসিয়াল ভাবে কিছুই বলা হয়নি । বিষয়টি জানাজানি হলে ১৯ আগষ্ট প্রথম বারের মতো এজিএম টার্মিনাল (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ১০ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত আবুল হোসেন কর্মস্থলে অনুপস্থিত আছে বলে জিএম মানব সম্পদ বিভাগকে লিখিত ভাবে জানান। এরপর কখনো একমাস কিংবা ২০ দিন পরপর চিঠি দিয়ে আবুল হোসেনের অনুপস্থিতির বিষয়টি জিএম মানব সম্পদ বিভাগকে অবগত করেন৷ এদিকে এজিএম টার্মিনাল (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর হলো জিএম এইচ আর মাসুদুল ইসলামের অত্যান্ত বিশ্বস্ত সহোচর৷ বিগত সময় চাকরী করেছে হিসাব শাখায় কিন্তু বছর খানিক আগে মাসুদুল ইসলাম তাকে এজিএম টার্মিনাল পদে ( অতিরিক্ত দায়িত্ব) দেয় ৷ অপারেশন বিভাগে কাজ করার নুন্যতম অভিজ্ঞতা নেই,কিন্তু সেই মাকছুদুর রহমানকে গত মাসের ১১ তারিখে এজিএম টার্মিনাল পদে চলতি দায়িত্বে পদায়ন করে মানব সম্পদ বিভাগের জিএম মো : মাসুদুল ইসলাম৷ এদিকে আবুল হোসেনের কারাগারে থাকার বিষয়টি গোপন করে বিশেষাধিকার ছুটির দরখাস্তও পাঠানো হচ্ছে মানব সম্পদ বিভাগের জিএম মো: মাসুদুল ইসলামের কাছে। তিনি সেই ছুটি মন্জুর করছে। এভাবে গত ছয় মাস ধরে গ্রেফতারকৃত শ্রমিকলীগ নেতাকে নিয়ে চলছে লুকাচুরির খেলা৷ এবিষয়টি বিপিসিও অবগত আছেন, এমনকি মাসুদুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগও জমা পরেছে বিপিসি কাছে। কিন্তু তা ফাইল চাপা পড়ে আছে৷

এদিকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড শ্রমিক অংশ গ্রহণ তহবিল ও কল্যান তহবিলের টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে এই মাসুদুল ইসলামের বিরুদ্বে৷ যমুনা অয়েল সুত্রে জানা গেছে ২০১৪ সালের ১৫ মে ব্যবস্থাপনা প্রতিনিধি ও শ্রমিক কর্মচারীর প্রতিনিধির সমন্বয়ে এই তহবিল পরিচালনার জন্য অছি পরিষদ ( ট্রাষ্টি বোড) পুর্নগঠন করা হয় । চার সদস্য বিশিষ্ট অছি পরিষদ ( ট্রাষ্টি বোর্ডের) সদস্যদের মধ্যে ব্যবস্থাপনা প্রতিনিধির পক্ষে ছিল তৎকালীন এজিএম ( এজেন্সি চট্টগ্রাম) অফিস বর্তমান জিএম এইচ আর মাসুদুল ইসলাম ।ট্রাষ্টি বোডে শ্রম আইন ২০৬ ধারা ২৪০(১১) তে তহবিল বিনিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেই নিয়মনীতি অনুসরণ করা হয়নি। ২০১৫ সালের শেষ ভাগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অবগত হয়, উল্লেখিত ট্রাষ্টি বোর্ড শ্রমিক অংশীদারত্বের তহবিলের অধীন বিনিয়োগের অংশের সমস্ত বিনিয়োগযোগ্য টাকা ঝুকিপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে । এবিষয়টির গুরুত্ব অনুধাবন করে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ট্রাষ্টি বোর্ডকে অংশীদারত্ব তহবিলের অর্থ দ্বারা শেয়ার ক্রয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করে ।

কর্তৃপক্ষের নির্দেশনামতে ২০১৬ সালের ৫ জানুয়ারী ট্রাষ্টি বোর্ডের পক্ষে মো: মাসুদুল ইসলাম (সদস্য) এবং হাবীবুল মুহিত চেয়ারম্যান ট্রাষ্টি বোর্ড স্বাক্ষরিত একটি প্রতিবেদন দাখিল করে । তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণায় ট্রাষ্টি কর্তৃক স্বীয় সিদ্ধান্তে ঝুঁকিপুর্ন শেয়ার বাজারে বিনিয়োগ আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান হয়নি । এদের প্রতিবেদন দাখিলের একদিন পরেই অর্থ্যাৎ ২০১৬ সালের ৬ জানুয়ারী কোম্পানির তিন সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় । এই কমিটি তদন্ত রিপোর্ট জমা দেয় ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারী । তদন্ত কমিটি রিপোর্টে পর্যবেক্ষণ ও সুপারিশের গুলো মধ্যে ছিল বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (২০১৩ সালে সংশোধিত) ধারা মতে অংশ গ্রহণ তহবিলের অর্থ সরকারি মালিকানাধীন বিনিয়োগযোগ্য কোন খাতে বিনিয়োগ করা যাবে, এটা উল্লেখ আছে। কিন্তু ট্রাষ্টি বোর্ড এর ব্যতয় ঘটেছে বলে প্রতীয়মান হয়। তদন্ত কমিটি মনে করে অংশীদারত্ব তহবিলের অর্থ প্রচলিত বিনিয়োগের বাহিরে শেয়ার বাজারের মতো ঝুকিপূর্ণ বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ট্রাষ্টির সতর্কতা অবলম্বন করা উচিত ছিল । তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে শেয়ার বাজারে বিনিয়োগের ফলে ২০১৬ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত সার্বিক ভাবে অংশীদারত্বের তহবিলের অর্থ ( লভাংশ সমন্বয়ের পর) নীট ক্ষতির পরিমাণ চার কোটি পনের লাখ বারো হাজার দুই শত টাকা । ট্রাষ্টি কোনো ভাবেই ক্ষতির দায় এড়াতে পারেন না। সর্বোপরি তদন্ত রিপোর্টে ট্রাষ্টি বোর্ডের সকল সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।

বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সঙ্গে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণে অনিয়ম

প্রতি বছর কৃষকের কাছে মানসম্মত ‘সার’ সহজলভ্য করতে কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার।

ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

*  ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ * স্ত্রীর নামে ঠিকাদারি, নিরাপদ পানি

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান দুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক

রাজউকের পূর্বাচল প্রকল্পে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে  উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে। আওয়ামিলীগ সরকারের

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে!

সরকারি চাকরিজীবী শব্দটার মধ্যেই এক ধরনের স্পর্শকাতরতা আছে। আর তিনি যদি হন ব্যাংক খাতের নিয়ন্ত্রক-কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী