ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ভাড়া নিয়ন্ত্রণে রাষ্ট্র নীরব, ভাড়াটিয়া অসহায়

মোঃ নজরুল ইসলাম
২২ জানুয়ারি ২০২৬, ১৩:০৭

দেশের নগরজীবনে ভাড়াটিয়া শ্রেণি আজ সবচেয়ে বড় অথচ সবচেয়ে অসুরক্ষিত জনগোষ্ঠীর একটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১–এর আলোকে জারিকৃত ১৬ দফা নির্দেশিকা ভাড়াটিয়ার সুরক্ষা এখনো মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ। কার্যকর প্রয়োগ, নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে এসব আইন ও নির্দেশিকা ভাড়াটিয়ার জীবনে কোনো বাস্তব নিরাপত্তা তৈরি করতে পারেনি।

বর্তমান ব্যবস্থায় ভাড়া নির্ধারণ পুরোপুরি বাড়িওয়ালার ইচ্ছানির্ভর। একই আয়তনের, একই সুবিধাসম্পন্ন ফ্ল্যাটের ভাড়া একই এলাকায় হলেও ভয়াবহ বৈষম্য চোখে পড়ে। কোথাও ১৫ হাজার টাকা, আবার কোথাও সেই একই ফ্ল্যাটের ভাড়া ৫০ হাজার টাকারও বেশি। কোনো বৈজ্ঞানিক, এলাকা-ভিত্তিক বা স্বচ্ছ মানদণ্ড না থাকায় ভাড়াটিয়া থাকে চরম অসহায় অবস্থানে—দর কষাকষির সুযোগ নেই, আপত্তির অধিকার নেই।

এই অসাম্য শুধু ভাড়ার অঙ্কেই সীমাবদ্ধ নয়। অগ্রিম ভাড়া, চুক্তিপত্র, ভাড়া বৃদ্ধির সময়সীমা—সবকিছুই অধিকাংশ ক্ষেত্রে একতরফা। কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, কোথাও আবার কাগজে-কলমে ভাড়া কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া হচ্ছে। এমনকি “এই মাসে ভাড়াটিয়া ছিল না”—এই মিথ্যা তথ্য দেখিয়ে রাষ্ট্রকেও বঞ্চিত করা হচ্ছে রাজস্ব থেকে। এতে ভাড়াটিয়ার অধিকার যেমন লঙ্ঘিত হচ্ছে, তেমনি দুর্বল হয়ে পড়ছে রাষ্ট্রীয় শৃঙ্খলা।

এই প্রেক্ষাপটে সময় এসেছে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আধুনিক, প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল কাঠামোর আওতায় আনার। শহরের প্রতিটি থানা বা জোনভিত্তিক সুযোগ-সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও পরিবেশগত মান বিবেচনায় প্রতি স্কয়ার ফিট ভাড়া নির্ধারণ করা যেতে পারে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ফ্ল্যাটের আয়তন ও অবকাঠামো ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করা হলে একটি কেন্দ্রীয় ডেটাবেইস গড়ে উঠবে। জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে সেই ডেটার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ভাড়া কাঠামো নির্ধারণ সম্ভব।

ভাড়া লেনদেনের ক্ষেত্রেও সংস্কার জরুরি। পনেরো শত থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত বাসা, দোকান, অফিস বা শিল্পকারখানার ভাড়া নগদ নয়—ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাধ্যতামূলক লেনদেন নিশ্চিত করা হলে কালো টাকা, কর ফাঁকি এবং ভাড়াটিয়াকে হয়রানির সুযোগ কমবে। একই সঙ্গে এটি রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাকেও শক্তিশালী করবে।

এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করা প্রয়োজন। ভাড়াটিয়াকে কেবল বাসিন্দা নয়, একজন ভোক্তা হিসেবে স্বীকৃতি দিয়ে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে—নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কি না, ভাড়া গোপন করা হচ্ছে কি না, কিংবা আইন লঙ্ঘনের মাধ্যমে ভাড়াটিয়াকে হয়রানি করা হচ্ছে কি না।

আইন তখনই কার্যকর হয়, যখন তার প্রয়োগে দৃঢ়তা থাকে। ভাড়া নিয়ন্ত্রণ আইন যদি কেবল নির্দেশিকা ও নোটিশ বোর্ডে সীমাবদ্ধ থাকে, তবে ভাড়াটিয়ার দুর্ভোগ কমবে না। স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার অধিদপ্তর ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।

দেশের নগরজীবনে ভাড়াটিয়া শ্রেণি আজ সবচেয়ে বৃহৎ অথচ সবচেয়ে অসুরক্ষিত জনগোষ্ঠীর একটি। ভাড়াটিয়া কোনো দয়ার পাত্র নয়; ন্যায্যতার অধিকারী নাগরিক। সে আইনসম্মত ন্যায্যতার দাবিদার।এই সত্যটি রাষ্ট্রের প্রতিটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের উপলব্ধি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও সামাজিক ন্যায়বিচারের স্বার্থেই ভাড়া বাজারকে শৃঙ্খলার আওতায় আনা এখন সময়ের অনিবার্য দাবি

আমার বার্তা/জেএইচ

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে এ আই টেকনিশিয়ান নিয়োগের

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

" যমুনা অয়েলে দ্বৈতনীতির বিস্ফোরক অভিযোগ, ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচ আর -

সিনেটর দাতুক রাস আদিবা রাদজী: অদম্য, অবিশ্বাস‍্য, হার না মানা প্রেরণাদায়ী এক নারী

সিনেটর (অব) দাতুক ডক্টর রাস আদিবা মোহাম্মদ রাদজি ২৭শে জুলাই ১৯৬৮ সালে সেলান্গর, মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন।

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

 জাতীয় পরীক্ষাগারের পরীক্ষা রিপোর্টে বলছে —একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে মূল উপাদান অ্যামোক্সিসিলিনের অস্তিত্বই নেই। সেখানে পাওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ