ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

হ্যাটট্রিক জয়ে বরিশালকে পিছনে ফেলে দুইয়ে চিটাগং কিংস

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২১

প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএলের ১১তম আসর শুরু করেছিল চিটাগং কিংস। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি। চতুর্থ ম্যাচে সিলেটকে রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

সোমবার (১৩ জানুয়ারি) আগে ব্যাট করে সিলেটকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং কিংস। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে পেরেছে তারা। এতে ৩০ রানের জয় পেয়েছে চিটাগং কিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ইনিংসের দ্বিতীয় বলে ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার পল স্টার্লিং। তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তোল চেষ্টা করেন জাকির হাসান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি।

১৯ বলে ২৫ রান করে আউট হন জাকির। ৯ বরে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার রনি তালুকদার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যারন জোন্সও। ১৮ বলে ১৫ রান করেন এই মার্কিন ব্যাটার। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে সিলেটের হাল ধরেন জর্জি মানজি।

দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে সিলেট। ৩৬ বলে ফিফটি তুলে নেওয়ার পর পরের বলে ক্যাচ আউট হন মানজি (৫২)। এতে ছন্দ হারায় স্বাগতিকরা। এরপর পিচে এসে ১৭তম ওভারে আলিসকে টানা দুই ছক্কা হাঁকান আরিফুল ইসলাম। তবে রাউন্ড দ্য উইকেটে গিয়ে এক বল পরেই সিলেট অধিনায়ককে ক্যাচ আউট করেন আলিস।

এতে ১৮ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৫৬ রান। ১৮তম ওভারে ৮ রান খরচ করে তানজিম সাকিবকে তুলে নেন ওয়াসিম জুনিয়র। তবে এক প্রান্ত থেকে লড়াই করতে থাকেন জাকের আলী।

শেষ পর্যন্ত জাকের আলী ২৩ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি সিলেট। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে পেরেছে তারা। এতে ৩০ রানের জয় পেয়েছে চিটাগং কিংস।

চিটাগং কিংসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ওয়াসিম জুনিয়র। এ ছাড়াও আলিস আল ইসলাম দুটি, নাবিল সামাদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উসমান খান শুরুটা ভালো করলেও মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া পারভেজ ইমন। তবে তিনে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উসমান।

৩২ বলে ফিফটি তুলে নেন এই পাক ব্যাটার। দুই বল পরেই ক্যাচ আউট হন তিনি। অপর প্রান্ত থেকে ২৮ বলে ফিফটি তুলে নেন ক্লার্ক। এরপর ৩৩ বলে ৬০ রান করে ফেরেন তিনি। এরপর ১৯ বলে ২৮ রান করে ক্লার্ককে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন।

এরপর শামীম হোসেন ১ রান আউট হলে চিটাগংয়ের হাল ধরেন হায়দার আলি। শেষ পর্যন্ত এই পাকিস্তানি ব্যাটারের ১৮ বলের অপরাজিত ৪২ রানে ভর করে ২০৩ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুই উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট নেন।

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ