ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

পেনাল্টি মিস করায় হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪০

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। রুদ্ধশ্বাস এই ম্যাচে ১০ জনের ইউনাইটেডকে হারাতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। ট্রাইবেকারে টাইব্রেকারে জার্মান তারকা কাই হাভার্টজের পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় আর্সেনাল।

গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই জার্মান ফুটবলার। এবার সেই সীমানাও ছাড়িয়ে গেছে, হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়েছে একজন দর্শক।

হাভার্টজের পরিবারকে উদ্দেশ্য করে দুইটি হুমকি এসেছে। যা হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। সেখানে একজন হাভার্টজের অনাগত সন্তানকে জবাই করার হুমকিও দিয়েছেন।

এমন হুমকির জবাবে হাভার্টজের স্ত্রী লিখেছেন, কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।

হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়ে পোস্টটিতে লেখা ছিল, আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।

এদিকে আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যে এমন কাজ করেছে, তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

দ্য স্ট্যান্ডার্ডের রিপোর্টের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, সামাজিকমাধ্যমের অপ-ব্যবহারকারীদের শনাক্ত করতে ইনস্টাগ্রামে রিপোর্ট করেছে আর্সেনাল। এ ছাড়াও অপরাধীদের শনাক্ত করতে বিশেষজ্ঞ একজন তৃতীয় পক্ষের তদন্তকারীর সাথে পরামর্শ করছে ক্লাবটি।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু