ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
বিপিএল ২০২৫

দুই রাউন্ড শেষে দেশি ক্রিকেটারদের জয়জয়কার

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের (বাঁয়ে), সবচেয়ে বেশি রান জাকির হাসানের

ঢাকা-সিলেট ঘুরে বিপিএল উৎসব এখন বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকায় ১৬ জানুয়ারিতে থেকে শুরু হবে এবারের আসরের তৃতীয় রাউন্ড। তার আগে প্রথম দুই রাউন্ড শেষে ব্যাটে-বলে সেরা পাঁচে আধিপত্য বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাটিংয়ে রান সংগ্রাহকে যেমন এগিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা, বোলিংয়েও দেখা যাচ্ছে একই চিত্র।

এবারের বিপিএলের শুরু থেকেই প্রচুর রান হচ্ছে। মিরপুর শেরেবাংলার প্রচলিত রানের খরা এবার আর দেখা যায়নি। সিলেটের ভেন্যু তো বরাবরই ব্যাটিংবান্ধব। তাই বিপিএলে ব্যাটাররা করেছেন রানের উৎসব। মোট দুই পর্ব মিলিয়ে ২০ ম্যাচ শেষে ব্যাটিংয়ে রানের হিসেবে সবার ওপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৬ ম্যাচে ৬ বার ব্যাট করে জাকিরের রান ২৫১। গড় ৫০.২০ যার মধ্যে আছে তিনটি হাফসেঞ্চুরি।

তালিকায় দ্বিতীয় নামটি বিদেশি ক্রিকেটারের। তিনি হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানি তারকা উসমান খান। এক সেঞ্চুরিতে ৪ ম্যাচে তিনি করেছেন ২৪৯ রান। ২৪৬ রান নিয়ে তালিকায় তিনে আছেন ঢাকার ওপেনার তানজিদ তামিম। সাত ম্যাচে এক সেঞ্চুরিতে যা করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ঢাকার আরেক ওপেনার লিটন দাস। যার সংগ্রহ ২৪০ রান। তালিকায় ২২৮ রান নিয়ে পাঁচ নম্বরে আছেন রংপুরের ব্যাটার সাইফ হাসান।

বোলিংয়ে সেরা পাঁচের চারজনই বাংলাদেশের। এর মধ্যে উইকেট শিকারে শীর্ষ তিনজনই পেসার। ছয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রাজশাহীর বোলার তাসকিন আহমেদ। এক ম্যাচে রেকর্ড সাত উইকেটও নেন ডানহাতি এই পেসার।

তাসকিনের পর ১১ উইকেট নিয়ে দুইয়ে আছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। সমান ১১টি নিয়ে তিনে আছেন সিলেটের তানজিম হাসান সাকিব। চারে আছেন বিদেশি তারকা খুশদিল শাহ। রংপুরের এই তারকা এখন পর্যন্ত নিয়েছেন নয়টি উইকেট। একই দলের মেহেদি হাসানও নিয়েছেন ৯টি উইকেট।

আমার বার্তা/এমই

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের