ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:০১

ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির তরফে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা।

আমার বার্তা/জেএইচ

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের