ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

৫ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে আশা জিইয়ে রাখল রিয়াল মাদ্রিদ

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১১:১৮

চ্যাম্পিয়ন্স লিগের শুরুর পর্বেই বাদ যাবে রিয়াল মাদ্রিদ। এমন একটা কিছু মেনে নেয়াও যেন বেশ কষ্টের। অথচ, চলতি বছরের নতুন ধরণের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য এতই নড়বড়ে, এমন কিছু ভাবনাই উঁকি দিচ্ছিল ম্যাচের আগে। প্রতিপক্ষ সালজবুর্গ যদিও বড় কোনো হুমকি ছিল না রিয়ালের জন্য। তবে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা রিয়ালকে নিয়ে খানিক দুশ্চিন্তা থেকেই গিয়েছিল।

কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আবার যেন নিজেদের জাত চেনালো। প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত নিষ্প্রভ হয়ে থাকা লস ব্লাঙ্কোসরা ম্যাচের শেষ পর্যন্ত একে একে সালজবুর্গের জালে বল ঠেলেছে ৫ বার। তাতে চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে যাওয়ার আশাও খানিকটা বাঁচিয়ে রেখেছে তারা। ৫-১ গোলের এই জয় দলটাকে গোল ব্যবধানের দিক থেকেও নিশ্চিতভাবে স্বস্তি দেবে।

ম্যাচের শুরুটা একান্তই সালজবুর্গের। প্রথম ২০ মিনিটে রিয়ালের গোলে ৩ শট নেয় তারা। তখন পর্যন্ত মনে হচ্ছিল, রিয়ালের জন্য হয়ত আরেকটা কঠিন ম্যাচই অপেক্ষা করছে। তবে সেই ধারণা ভুল প্রমাণ হতে সময় লাগেনি মোটে। ২৩তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আর তাতে পা লাগিয়েছেন রিয়ালের চার সুপারস্টারের সবাই।

কিলিয়ান এমবাপের পাস থেকে ডি-বক্সে ডান দিকে লম্বা ক্রস বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। তাতে বেলিংহ্যাম পা লাগিয়েছেন বটে, তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। আর সেই বলটাকেই রদ্রিগো দারুণ কোনাকুনি শটে পাঠিয়েছেন জালের ঠিকানায়। তাদেরই সুবাদে ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বেলিংহ্যামের একটা দুর্দান্ত ব্যাকহিল আর ফিরতি পাস পেয়ে দূরের পোস্টে রদ্রিগোর চোখে লেগে থাকার মতো গোল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই বড় ভুল করেছেন সালজবুর্গ গোলরক্ষক ইয়ানিস। নিজেদের গেম বিল্ডআপে পাস মিস করেন। তাতে ছুটে এসে গোল করেন এমবাপে। ৫৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিয়ুস। লুকা মদ্রিচের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুজনের বাধা এড়িয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে, ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজেদের একমাত্র গোলটি করেন সালজবুর্গের মাডস। সরাসরি শেষ ষোলোয় জায়গা পাওয়ার আশা আগেই ফিকে হয়ে গেছে রেয়ালের। শেষ রাউন্ড পর্যন্ত সামান্য সম্ভাবনাটুকুও বাঁচিয়ে রাখতে এখানে কেবল জিতলেই হতো না তাদের, ব্যবধানটাও করতে হতো বড়। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

দারুণ এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক লাফে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে রিয়াল। সমান ১২ পয়েন্ট নিয়ে তাদের ওপরে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।

আমার বার্তা/জেএইচ

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের