ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো দূতাবাস

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এবং তার সহধর্মিণী প‍্যান্ডোরা চৌধুরী ক্রিকেটারদের অভ্যর্থনা জানান।

বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীনসহ কোচিং স্টাফের সদস্যবৃন্দ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন জনাব সৈয়দ আজিজ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সহধর্মিণীরা।

তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হাইকমিশনার বলেন, ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সেতুবন্ধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে।

এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ‍্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন এবং এর মধ‍্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন সরকার ক্রীড়া ক্ষেত্রে, বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে 'বাংলাদেশ ব্র্যান্ডিং' এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণ এ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সাফল্য কামনা করেন তিনি।

এসময় ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এছাড়া নারী ক্রিকেটারদের সম্মানে সংবর্ধনা আয়োজনের জন্য তারা হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আমার বার্তা/জেএইচ

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট