ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সাবালেঙ্কার স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী ম্যাডিসন

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২১

অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হয়েছিল গত দুই আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও তার পূরণ হতে দেননি ম্যাডিসন। জমজমাট ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন তিনি। এতে নতুন রানী পেল অস্ট্রেলিয়ান ওপেন।

প্রথম সেটে ৬-৩ গেমে সাবালেঙ্কাকে পরাস্ত করেন ম্যাডিসন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা সাবালেঙ্কা। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্ত খেলায় ৭-৫ গেমে জয় তুলে নেন ২৯ বছর বয়সী ম্যাডিসন কিস।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন থেমে যায় সাবালেঙ্কার। অন্যদিকে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হয়েছে ম্যাডিসনের। এত লম্বা সময়ের অপেক্ষার পর গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করার ঘটনা টেনিস ইতিহাসে বিরল।

এর আগে সেমিফাইনালে ইগা সোয়াতেকের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে ফাইনালে পৌঁছান ম্যাডিসন। প্রথম সেট হারার পর দারুণ প্রত্যাবর্তন করেছিলেন তিনি। বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ম্যাডিসন কিস এবং সাবালেঙ্কার মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে সাবালেঙ্কার জয়ই বেশি।

এর আগে পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে ম্যাডিসন জয় পেয়েছিলেন মাত্র একবার, তাও চার বছর আগে বার্লিনে। তবে এবারের ম্যাচে সাবালেঙ্কার টানা ১১ ম্যাচের জয়ের ধারা থামিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করলেন ম্যাডিসন।

তাই ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এখন ম্যাডিসনের ঐতিহাসিক জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। টেনিস দুনিয়া তাকে অভিবাদন জানাচ্ছে এবং নতুন রাণীর উত্থানে বিশ্বজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে।

আমার বার্তা/এমই

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা