ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার

স্পোর্টস ডেস্ক:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫

ব্রায়ান বেনেটের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা একেবারেই সদামাটা। প্রথম ছয় ম্যাচে সবমিলিয়ে একশ রানও করতে পারেননি তিনি। নিজের সপ্তম ওয়ানডে খেলতে নেমে ঘুরে গেল ভাগ্যের চাকা! পেলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা! সেটাও আবার দেড়শ ছাড়ানো ম্যারাথন ইনিংসে। যাতে রেকর্ডও গড়েছেন এই রোডেশিয়ান।

গতকাল শুক্রবার হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। যেখানে দলের হয়ে একাই ১৬৩ বলে ১৬৯ রান করেন বেনেট। এই ইনিংস খেলা পথে ২০ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন বেনেট।

২১ বছর ৯৬ দিন বয়সে এই সেঞ্চুরি করেছেন বেনেট। এত কম বয়সে জিম্বাবুয়ের হয়ে আর কেউই দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। আর ওয়ানডে ইতিহাসে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বেনেট। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল, বিরাট কোহলিদের মতো তারকাদের।

গেইল আছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে। ২০০১ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন গেইল। তখন তার বয়স ছিল ২১ বছর ৩২৮ দিন। কোহলি আছেন নবম স্থানে। ২০১২ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২৩ বছর ১৩৪ দিন বয়সে।

এই তালিকায় সেরা তিনে আছেন বাংলাদেশেরও একজন। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেন তামিম। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন। যা আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে দেড়শ রানের ইনিংসের তালিকায় দ্বিতীয়।

এই তালিকায় শীর্ষে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০১০ সালে কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২০ বছর ৪ দিন। দুইয়ে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি ২০ বছর ৩৫৩ দিন বয়সে।

আমার বার্তা/এমই

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি