ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

খেলোয়াড়দের আচরণে আর্সেনালের বড় অঙ্কের জরিমানা

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

চলতি মৌসুমে আরও একবার উড়ন্ত শুরুর পরেও দুশ্চিন্তায় থাকতে হচ্ছে আর্সেনালকে। বিগত কয়েক বছর ধরেই মিকেল আর্তেতার অধীনে শিরোপা লড়াইয়ে ফিরেছে গানার্সরা। তবে প্রতিবারই খুব কাছ থেকেও ফিরতে হয়েছে খালি হাতে। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের খাতায় অনেক অঙ্ক বাকি থাকলেও আর্সেনালের জন্য হিসেব সহজ হচ্ছে না, সেটা অনায়াসে বলা চলে।

লিগ লিডার লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা। অলরেডদের টপকাতে হলে নিজেদের ভালো করার পাশাপাশি প্রতিপক্ষের অন্তত ৩ ম্যাচে হার বা দুই হার ও ১ ড্র কামনা করতে হবে আর্সেনালকে। এতসব জটিলতার মাঝে নতুন খবর, খেলোয়াড়দের আচরণের কারণে ৬৫ হাজার পাউন্ড জরিমানা হয়েছে উত্তর লন্ডনের ক্লাবটির।

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের ঘটনার পর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৪৩তম মিনিটে উলভারহ্যাম্পটনের এক ডিফেন্ডারকে ফাউল করায় লুইস-স্কেলিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ওই সময় তাকে ঘিরে ধরেন আর্সেনালের খেলোয়াড়রা।

ভিএআরেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বছর বয়সী লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের প্রতিবাদের ধরণ এবং রেফারির সঙ্গে বাদানুবাদের বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি।

২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। ম্যাচের পর, খেলা চলাকালে দলের খেলোয়াড়দের ‘অনুপযুক্ত আচরণ না করার’ বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আর্সেনালকে অভিযুক্ত করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

পরবর্তীতে ক্লাবটি পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিলে তাদের জরিমানা করার সিদ্ধান্ত হয়। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ এর গঠিত একটি স্বাধীন কমিশন আর্সেনালকে জরিমানা করেছে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু