ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পিসিবির লাভের জন্য নিজের অধিকার বিসর্জন পাকিস্তানের বোর্ড কর্তার

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর এক দিন। তার আগে আশ্চর্য করার মতো ঘটনা ঘটালেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। বোর্ডের আর্থিক লাভের কথা ভেবে ভারত-পাকিস্তান ম্যাচের ভিআইপি বক্সের টিকিট না নিয়ে সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের ৩০ আসনবিশিষ্ট সেই বক্সের টিকিটের দাম চার লাখ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। সেটিই বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তার পরিবর্তে নিজে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন বলে জানিয়েছেন। এই বিষয়টি আইসিসি এবং আমিরাতি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এসিবি) জানিয়ে দিয়েছেন তিনি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাইয়ে আয়োজিত ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য নাকভিকে তার পরিবার এবং বিশেষ অতিথিদের জন্য ভিআইপি বক্সের টিকিট অফার করা হয়েছিল। কিন্তু সেই টিকিট নিতে অস্বীকার করেছেন পিসিবি প্রধান।

নাকভি আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে বসেই ম্যাচ উপভোগ করতে চান। এছাড়া পিসিবি প্রধান আরও জানিয়েছেন, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারের জন্য যে অর্থ খরচ হয়েছে তার পুরোটাই বহন করবে পিসিবি। এর জন্য টিকিট বিক্রি এবং অন্যান্য খাতে পাওয়া অর্থ কাজে লাগানো হবে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আর ভারত-পাকিস্তান হাইভল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত সে দেশে সফরে যেতে রাজি হয়নি। যে কারণে রোহিতদের সব ম্যাচ আয়োজিত হবে দুবাইতে।

টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান উভয় দলই গ্রুপ ‘এ’তে রয়েছে। তাদের গ্রুপসঙ্গী বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

আমার বার্তা/এমই

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের