ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

গোল-অ্যাসিস্টে হালান্ড আর গোল হজমে ম্যানসিটির রেকর্ড

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১০:৩২

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার লড়াই প্রাণপণে চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের জন্য সেটি অর্জন করাও কঠিন হয়ে উঠেছে। বিপর্যয়ের এই সময়ে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিটি। একইসঙ্গে পেপ গার্দিওলার অধীন সিটিও এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড গড়ে ফেলল। তবে আর্লিং হালান্ডের ব্যক্তিগত রেকর্ডটি সুখকর, প্রিমিয়ার লিগে একমাত্র ফুটবলার হিসেবে দ্রুততম সময়ে তিনি ১০০টি গোলে অবদান রেখেছেন।

ঘরের মাঠ ইতিহাদে গতকাল (শনিবার) রাতে ব্রাইটনকে আতিথ্য দিতে নামে ম্যানসিটি। যদিও তাদের সঙ্গে প্রায় সমান তালেই লড়েছে সফরকারীরা। আক্রমণের জবাবে উপহার দিচ্ছিল প্রতি-আক্রমণ। সিটিকে প্রথমে এগিয়ে দেন হালান্ড, এরপর পিছিয়ে পড়ার পর আবারও লিডে ফেরান ওমর মারমুশ। তবে দ্বিতীয়ার্ধে আব্দুকোদির ‍খুশানভের আত্মঘাতী গোলে সিটি জয়বঞ্চিত থেকে যায়।

এর আগে প্রিমিয়ার লিগে কখনোই ব্রাইটনের কাছে হোম ম্যাচে হারেনি সিটি। এমনকি আগের ১০ ম্যাচেই তারা টানা জিতেছিল। এ ছাড়া প্রিমিয়ার লিগের ইতিহাসে নির্দিষ্ট দলের (ব্রাইটন) বিপক্ষে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডটিও ধরে রাখে ইতিহাদের দলটি। কালকের ম্যাচে সেই সংখ্যাটিকে ১৫–তে নিয়ে গেছে সিটি। অন্যদিকে, ব্রাইটন আগের চার ম্যাচে টানা জিতে ছিল বেশ উজ্জীবিত। ২০১৭ সালের পর তারা এই প্রথম টানা এত জয় দেখল। তবে সিটির বিপক্ষে সেই জয়রথ থেমেছে, যদিও থেকেছে অপরাজেয়।

এদিন ম্যাচের মাত্র একাদশ মিনিটেই লিড নেয় সিটি। পেনাল্টিতে সফল স্পট কিক নেন হালান্ড। যা নরওয়েজিয়ান তারকার প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলে অবদানের (গোল এবং অ্যাসিস্ট) রেকর্ড। সিটির জার্সিতে তিনি ৯৪ ম্যাচে ৮৪ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন। এর আগে ১০০ ম্যাচে শততম গোল (৭৯) ও অ্যাসিস্টের (২১) রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের। তাকে ছাড়িয়ে এখন সবার শীর্ষে হালান্ড।

এদিকে গোল খেয়ে ব্রাইটন আর আগ্রাসী হয়ে ওঠে। ২১ মিনিটেই তারা সমতায় ফেরে পেরভিস ইস্তুপিনিয়ানের গোলে। বিরতির মিনিট ছয়েক আগে ওমর মারমুশের গোলে আবারও লিড নেয় সিটি। তবে সেটি বিরতির পর টিকে মাত্র ৩ মিনিট। মূলত ডিফেন্ডার আব্দুকোদির খুসানভ আত্মঘাতী গোল করে ব্রাইটনকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। যা প্রিমিয়ার লিগের চলতি আসরে সিটি ৪০তম গোল হজম। গার্দিওলার অধীনে যা লিগে এক মৌসুমে সর্বোচ্চ। এরপর উভয় দলই লিড নেওয়ার মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কারও গোল হয়নি।

ড্রয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের সিটির অবস্থান পাঁচে। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ব্রাইটন। ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এরপর যথাক্রমে অবস্থান আর্সেনাল (৫৫), নটিংহ্যাম ফরেস্ট (৫৪) ও চেলসির (৪৯)।

আমার বার্তা/জেএইচ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা