ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ফুটবলের নতুন অ্যাওয়ে জার্সি ও দাম প্রকাশ

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১১:৩১

বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক মাঝেমধ্যে থাকলেও, কখনও আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি চার মাসের মধ্যেই বাংলাদেশ নারী ও পুরুষ সিনিয়র-জুনিয়র সকল দলের জন্য প্রথমবারের মতো কিট স্পন্সর নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষরের পর প্রথম অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘দৌড়’। নতুন এই জার্সির দাম ১৪০০ টাকা।

দেশের বাইরে বা অ্যাওয়ে ম্যাচে এই জার্সি পরে খেলার কথা রয়েছে বাংলাদেশের। জার্সির পুরোটা জুড়ে ব্যবহৃত হয়েছে লাল রঙ। আর তার মাঝে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার প্রতিবিম্ব আঁকা রয়েছে। জার্সির সামনের অংশে বুক বরাবর নেমে গেছে কয়েকটি নদী। যা প্রতিনিধিত্ব করছে নদীমাতৃক বাংলাদেশের।

নদীকে বোঝাতে কিছুটা হালকা লাল রঙ ব্যবহার করা হয়েছে। তাতে আবার রয়েছে সূর্যের আভা। অর্থাৎ, জার্সিজুড়ে থাকা পতাকার লাল রঙের মাঝে উঠছে নতুন দিনের সূর্য। আর হাতায় রাখা হয়েছে জাতীয় ফুল শাপলার প্রতীকি ডিজাইন। এটি কেবল জাতীয় ফুলের প্রতিনিধিত্বই নয়, খেলোয়াড়দের শক্তি-সামর্থ্য, স্বচ্ছতা ও দৃঢ় মনোবলের পরিচয়ও দিচ্ছে এখানে। হাতার নকশায় রয়েছে ডায়মন্ডের উপস্থিতি। সবমিলিয়ে জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য ও অ্যাথলেটদের অটুট স্পিরিট ফুটিয়ে তুলেছে।

ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত বাফুফে ও দৌড় প্রকাশিত এই অ্যাওয়ে জার্সির ডিজাইন করেছেন। যা পদ্মা, মেঘনা ও যমুনা নদীর সীমারেখা এবং দেশের মানচিত্রের সাথে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। গত মাসে বাংলাদেশ নারী দল আরব আমিরাতে খেলেছে। ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ দিয়েই বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দৌড়ের। যদিও ওই সময় তারা কোনো জার্সি কিংবা ট্র্যাক স্যুট প্রস্তুত করতে পারেনি।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। খুব সম্ভবত সেই ম্যাচেই জামাল-হামজা চৌধুরীদের নতুন এই অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেখা যাবে!

আমার বার্তা/জেএইচ

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন