ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নাটকীয় প্রত্যাবর্তনের পর সেমিফাইনালে রোনালদোর পর্তুগাল

আমার বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৫, ১০:২৮

নির্ধারিত সময়ে ৩-২ গোলে জয়ের পরও ম্যাচটি অ্যাগ্রিগেডে সমান ছিল। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের শেষ আটের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। সেমিতে উঠতে হলে দ্বিতীয় লেগে অন্তত এক গোলে এগিয়ে থেকে জিততে হতো তাদের। ম্যাচটি পর্তুগাল জিতেছে ঠিকই। তবে তা অতিরিক্ত সময়ে।

প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হারের পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে তার দল। আর হয়েছেও সেটা। রোববার (২৩ মার্চ) লিসবনে ডেনমার্ককে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে পর্তুগাল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে ম্যাচের ষষ্ঠ মিনিটে রোনালদোর পেনাল্টি সেভ করে দেন ডেনমার্কের গোলরক্ষক। তবে লিড পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৩৮ মিনিটে অ্যান্ডারসেনের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সেলেকাওরা।

তবে দ্বিতীয় হাফে আবারও গোল করে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৬তম মিনিটে ক্রিস্টেনসেন গোল করেন ডেনমার্কের হয়ে। ম্যাচের ৭২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে আবারও লিড এনে দেন। যা ক্যারিয়ারে তার ৯২৯তম গোল। তবে এরপরও নাটকের বাকি ছিল। ৭৬ মিনিটেই এরিকসেনের গোলে আবারও সমতায় ফেরে ডেনমার্ক। এর পলের পর মনে হচ্ছিল ম্যাচটি ফসকে যাচ্ছে পর্তুগালের হাত থেকে।

তবে নাটকের শেষ তখনও বাকি ছিল। ৮৬তম মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন ফ্রান্সিসকো ট্রিনকাও। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ৩-২ গোলে জয় পেলেও দুই মেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় তা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত সময়েই বাজিমাত করে পর্তুগাল।

নির্ধারিত সময় শেষের আগেই রোনালদোকে উঠিয়ে নেন কোচ। তার বদলি হিসেবে নামে গোনকালো রামোস। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আবারও বল জালে জড়ান ট্রিনকাও। আর ১১৫তম মিনিটে ডেনমার্কের কফিনে শেষ পেরেকটি ঢোকান রোনালদোর বলদি হিসেবে নামা রামোস। ৫-৩ গোলে জয় নিয়ে নেশন্স লিগের সেমিফাইনালের টিকিট কাটে পর্তুগাল। সেমিতে তাদের প্রতিপক্ষ জার্মানি।

জার্মানি ৩-৩ ইতালি: প্রথম লেগে ২-১ গোলের জয় নিয়ে ফেরা জার্মানি ঘরের মাঠে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। প্রথম হাফে তিন গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয় হাফে তিন গোল হজম করে তারা। তবে প্রথম লেগের জয়ই ব্যবধান গড়ে দেয়। সিগনাল ইদুনা পার্কে জার্মানির হয়ে গোল করেন কিমিচ, মুসিয়ালা এবং ক্লেইন্ডিয়েনস্ট। বিপরীতে ইতালির হয়ে জোড়া গোল করেন কিন। আর বাকি গোলটি আসে রাসপাদোরির পা থেকে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু