ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসির পরিকল্পনা

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮

আর্জেন্টিনার ফুটবল নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত—লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? মেসি নিজেই এ নিয়ে কথা বলেছেন এর আগে।

গত বছর নভেম্বরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তিনি এখনো নিশ্চিত নন। আগে বছরটা ভালোভাবে শেষ করতে চান। ২০২৬ বিশ্বকাপের পথে এগোতে চান প্রতিটি দিন ধরে ধরে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন গত মার্চে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর স্কালোনি বলেছিলেন, দেখা যাক কী হয়, এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে বলে জানিয়েছিলেন স্কালোনি।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’কে সাক্ষাৎকার দিয়েছেন ইন্টার মায়ামি তারকা। ইএসপিএনে দীর্ঘ ২৪ বছর এ অনুষ্ঠান চলার পর এখন ইউটিউবে প্রচারিত হচ্ছে। ইন্টার মায়ামি কমপ্লেক্সের ভেতরে কিকে উলফ এবং তাঁর ছেলে পেদ্রোর নেওয়া এই সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন।

আর্জেন্টাইন কিংবদন্তি, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আমি বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেখানে (২০২৬ বিশ্বকাপ) আমি থাকতে পারব কি না, এ বিষয়ে আমার নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।'

মেসি জানিয়েছেন, তিনি ‘কোনো লক্ষ্যস্থির করতে চান না।’ শারীরিকভাবে কেমন অনুভব করছেন সেটা ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ডের কাছে গুরুত্বপূর্ণ। ২০২২ বিশ্বকাপ জয় নিয়ে মেসি বলেছেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপ বার্সেলোনায় আছে, সেখানে রাখা আছে। (আমার) সব ট্রফি ও পুরস্কার বার্সেলোনায়।’

২০১৪ বিশ্বকাপেরও ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। হারতে হয় জার্মানির কাছে। এ নিয়ে মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।’

২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম কিকটি মেসির। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও টাইব্রেকারে দলের হয়ে প্রথম শটটি নেন মেসি।

এভাবে চিলির বিপক্ষে ২০১৫ ও ২০১৬ সালে দুটি কোপা আমেরিকা ফাইনালের টাইব্রেকার, ২০২১ কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকার, ২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকার, ফাইনালের টাইব্রেকার এবং ২০২৪ কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারেও আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি নেন মেসি। কেন? এ প্রশ্নের উত্তরে মেসি বলেছেন, ‘সব দায়িত্ব নিজের কাঁধে নিতে পেনাল্টি শুটআউটে আমি সব সময়ই প্রথমে যাই, সব সময়ই এটা করেছি।’

বয়সভিত্তিক ও মূল দল মিলিয়ে বার্সেলোনায় ২১ বছর থাকার পর ২০২১ সালে ক্লাবটি ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। সেখানে দুই মৌসুম খেলে ২০২৩ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি জানিয়েছিলেন, পিএসজি ছাড়ার পর বার্সায় ফেরার ইচ্ছা তাঁর ছিল, ‘বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম, যেখানে আমি সব সময় থাকতে চেয়েছি।

কিন্তু এটা সম্ভব হয়নি। এরপর যুক্তরাস্ট্রে বসবাস করে এমএলএসে খেলার সিদ্ধান্তটি পারিবারিক, যে ক্লাবটিতে খেলছি তারা বেড়ে উঠছে এবং দারুণ কিছু জয়ের স্বপ্ন দেখে। আমি ইউরোপে আর কোনো দলে যোগ দিতে চাইনি। এটা কখনো মনেও আসেনি।’

মেসি এ নিয়ে যোগ করেন, ‘আমরা দুটি জটিল বছর পেরিয়ে এসেছিলাম, বার্সেলোনায় যেকোনোভাবে হোক থেকেছি এবং প্যারিসে পরিবার ভালো ছিল। কিন্তু সেখানে প্রতিদিনের জীবন ও অনুশীলন ভালো লাগেনি। আমরা চেয়েছিলাম পরিবারকে ভালো রাখতে এবং আমি যেটা পছন্দ করি সেটা উপভোগ করতে।’

আমার বার্তা/এল/এমই

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী