ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে শেষ বলে স্কটল্যান্ডের হার

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ২৩:৫১

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে তিন ‘ল্যান্ড’কে (থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড) হারিয়ে মূল পর্বে খেলার খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে লাহোরে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় অপেক্ষা বেড়েছে নিগার-রিতু-নাহিদাদের।

আগামীকাল শনিবার সকালে বাছাইয়ের স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে বাছাইয়ের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে নিগারের দলের বড় একটা উপকার করেছে আয়ারল্যান্ড।

রুদ্ধশ্বাস ম্যাচে আজ প্রতিবেশী স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। স্কটিশদের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য ম্যাচের শেষ বলে ছুঁয়েছে আইরিশরা। আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া আয়ারল্যান্ড এ জয়ে স্কটল্যান্ডেরও সম্ভাবনা শেষ করে দিয়েছে। এতে লাভ হয়েছে বাংলাদেশের।

কারণ, স্কটল্যান্ড যদি আজ বড় ব্যবধানে জিতত, তাহলে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে। তেমনটা হলে বাংলাদেশ পয়েন্ট তালিকার তিনে নেমে যেত। যেহেতু বাছাইয়ের শীর্ষ দুই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে, তাই আগামীকাল পাকিস্তানকে হারানো ছাড়া বাংলাদেশের জন্য বিকল্প পথ খোলা থাকত না।

কিন্তু স্কটল্যান্ড হেরে যাওয়ায় আপাতত তিনে থেকে (৫ ম্যাচে ৪ পয়েন্ট) বাছাই অভিযান শেষ করল। বাংলাদেশ রয়ে গেল দুইয়েই (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে পাকিস্তান।

পয়েন্ট তালিকার চারে, পাঁচে ও ছয়ে আছে যথাক্রমে আয়ারল্যান্ড (৫ ম্যাচে ৪ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৪ ম্যাচে ৪ পয়েন্ট) ও থাইল্যান্ড (৪ ম্যাচে ০ পয়েন্ট)। চার ম্যাচের সব কটিতে হারা থাই মেয়েরা আগামীকাল বাছাইয়ের শেষ ম্যাচে ক্যারিবিয়ান মেয়েদের মুখোমুখি হবে।

লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। গাদ্দাফি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের প্রথম বল মাঠে গড়াবে বিকেল ৩টায়। আগে শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আগে শেষ হবে। এই ম্যাচে বাংলাদেশ জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। পরের ম্যাচ হয়ে যাবে নিছক আনুষ্ঠানিকতার।

এ কারণে ওয়েস্ট ইন্ডিজ কাল বাংলাদেশের পরাজয় কামনা করবে। নিগারের দল যদি পাকিস্তানের কাছে হেরে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জেতে (আনুমানিক হিসাব এখনো জানা যায়নি), তাহলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্ট হবে সমান ৬ করে।

সে ক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তেমনটা হলে কপাল পুড়বে বাংলাদেশের।

আমার বার্তা/এল/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ