ই-পেপার শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা চিন্তা করাও বোকামি: শান্ত

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৪:৩৫
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৪:৩৬

লর্ডসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেট বিশ্বের নজর আপাতত সেদিকে। এরকম একটা বড় মঞ্চে কবে বাংলাদেশ খেলতে পারবে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকলেন বাস্তবতার জমিনে। এই মুহূর্তে এমন চিন্তাকে রীতিমতো বোকামি বলছেন তিনি। তারচেয়ে বরং অভিজাত সংস্করণে ছোট ছোট ধাপে এগুনোর ভাবনা তার।

কদিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরেছে বাংলাদেশ। এই দলের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চিন্তা অলীকই হওয়ার কথা। তবে গত চক্রে বাংলাদেশের ফল ছিলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের চেয়ে ভালো। পয়েন্ট টেবিলে সাতে শেষ করতে পেরেছেন শান্তরা। ১২ টেস্ট খেলে তারা জিতেছেন ৪ টেস্ট, হেরেছেন ৮টিতে। ওই চার জয়ের তিনটাই আবার এসেছে ঘরের বাইরে।

আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে নতুন চক্র শুরু করবে বাংলাদেশ। সেখানে আগেরবারের চেয়ে ভালো করার লক্ষ্য রাখছেন শান্ত। তবে ফাইনালের কথা চিন্তাতেও আনতে চান না তিনি, 'এটা (চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা) তো অনেক বড় স্বপ্ন। এখনই এত দূরে যদি চিন্তা করি তাহলে বোকামি হবে। ছোট ছোট ভাবে যদি আমরা এগুতে পারি তাহলে খুব ভালো।'

শান্ত উদাহরণ টেনে বুঝালেন টেস্টে চ্যাম্পিয়নশিপে তাদের ফলাফলে উন্নতির গ্রাফ উর্ধ্বমুখী। সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চান আপাতত, 'আপনি যদি দেখেন গত চক্রের আগের চক্রে আমরা কেবল এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে কীভাবে এই চক্রে আরও ২-৩টা বেশি ম্যাচ জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে এগুলে একটা সময় গিয়ে হয়ত বাংলাদেশও ফাইনাল খেলবে। কিন্তু এখন আমাদের লক্ষ্য গত বছরের থেকে কীভাবে ভালো ফল করতে পারি।'

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হলেও এই বছর আসরটিতে কেবল দুইটাই টেস্ট বাংলাদেশের। বছরের শেষ দিকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

বাংলাদেশের মূলত বেশিরভাগ ম্যাচ পরের বছর। ২০২৬ সালে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে। দক্ষিণ আফ্রিকা সফরে খেলবে আরও দুই টেস্ট। এরপর ২০২৭ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলার পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলবে দুই টেস্ট। অর্থাৎ মোট ১২ টেস্টই আছে এই চক্রেও। চ্যালেঞ্জটাও সব মিলিয়ে বেশ কঠিন।

আমার বার্তা/এমই

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

বিপিএলের গেল আসরে ফিক্সিং সন্দেহের জেরে আসন্ন আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি।

বিয়ের প্রলোভনে ধর্ষণ: ক্রিকেটার রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর গুলশানের একটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের

রিয়ালের পরাজয়ে ঝুঁকিতে আলোনসোর চাকরি, যা বলছেন কোচ-ফুটবলাররা

যতটা ধারণা ছিল, তারচেয়েও ব্যাকফুটে অবস্থানে জাবি আলোনসো ও তার দল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ৮

ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামানো পেসার ছিটকে গেলেন ম্যাচ থেকে

১৬ ওভার বল করে মাত্র ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ব্লেয়ার টিকনার। ওয়েস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি জেলা ও উপজেলা কর্মকর্তার দেশব্যাপী ব্যাপক প্রশাসনিক রদবদল

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ফের দিনে দুপুরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আরও যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

অধিকার বুঝে নিন আর ভোটকে উৎসবে পরিণত করুন: সিইসি

তফসিল ঘোষণায় 'গণতন্ত্রের নতুন অধ্যায়' দেখছেন মির্জা ফখরুল

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি

ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার