ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুরানের দেখানো পথে আরও অনেকেই হাঁটবেন: স্যামির আশঙ্কা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৫:২৮
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৫:৩৪

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কি তবে নতুন করে ফের ধাক্কা লাগতে যাচ্ছে? তেমন শঙ্কাই প্রকাশ করেছেন তাদের কোচ ড্যারেন স্যামি। দিনদুয়েক আগে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। স্যামির মতে, আগামী দিনগুলোতে ক্যারিবীয়দের জাতীয় দলের মর্যাদার জন্য খেলার জন্য উৎসাহিত করাটাই তার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

গত সোমবার (৯ জুন) সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নিকোলাস পুরান। ২৯ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটার ক্যারিবীয়দের হয়ে কখনোই টেস্ট খেলেননি। সবশেষ ওয়ানডেও খেলেছেন দুই বছর আগে। তবে টি-টোয়েন্টিতে পুরানই ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৮ মাস আগে তার অবসরের ঘোষণায় কেউ কেউ অবশ্য অবাক হচ্ছেন না কারণ তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর অতিআকাংক্ষিত খেলোয়াড়দের একজন।

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো স্যামি বর্তমানে ক্যারিবীয়দের কোচের দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, পুরান অবসরের ঘোষণা দেয়ার আগেই তাকে ছাড়া দল সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন।

গত মঙ্গলবার (১০ জুন) রাতে ইংল্যান্ডের কাছে টানা ষষ্ঠ হারের পর তিনি বলেন, 'আমার অবচেতন মন আমাকে বলছিল এ রকম কিছু হতে পারে। নিকোলাস আমাকে একটা লিখিত বার্তা পাঠিয়েছিল এবং তার এজেন্টের সঙ্গে আমার কথোপকথন হয়...যখন আমরা যুক্তরাজ্য সফর নিয়ে প্রথম কথা বলি এবং তার সঙ্গে আমার যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি, "তোমাকে কি শুধু যুক্তরাজ্য সফরের জন্যই পাওয়া যাবে না নাকি অনির্দিষ্টকালের জন্য?" এবং তার প্রতিক্রিয়া থেকেই আমি বুঝতে পারি সবচেয়ে বাজে ঘটনার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।'

তিনি আরও বলেন, 'সাধারণত, তার মতো প্রতিভাকে আমার দলে পেতে ভালো লাগবে। কিন্তু আমি কারো ক্যারিয়ার নিয়ন্ত্রণ করতে পারি না বা করতে চাইও না...আমি তাকে শুভকামনা জানিয়েছি, সে দলকে শুভকামনা জানিয়েছে। এখন সামনে তাকাতে হবে, এখন থেকে নিকোলাস পুরানকে ছাড়াই খেলার পরিকল্পনা সাজাতে হবে। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সম্মান জানাতে হবে যে, সে আমাদের আগেভাগে বলেছে যে কারণে আমরা তাকে ছাড়া পরিকল্পনা সাজানোর পর্যাপ্ত সময় পাচ্ছি।'

স্যামি যখন পুরানের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখোমুখি হন, তখন তিনি জানান যে, সাউদাম্পটনে মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের মিটিংয়ে তিনি তার খেলোয়াড়দের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপানো নিয়ে নিজের গর্বের কথা শেয়ার করেছিলেন।

তিনি বলেন, 'আমি অবাক হইনি, আমি আজ দলীয় মিটিংয়ে ছেলেদের একটা কথা বলেছিলাম; আমাদের হাতে কিছুই নেই। এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। আমি ২০০৪ সালে এই মাঠেই প্রথম ম্যাচ খেলি, আর আজকে আমি গ্যালারিতে সেই একই মানুষদের দেখছি, যারা ২১ বছর আগেও এখানে ছিল। তারা এখনও আসে, খাবার নিয়ে আসে, ঠিক আগের মতোই। তারা এসব করে আসছে বহু আগে থেকেই...স্যার ভিভ রিচার্ডস এবং অন্যদের সময় থেকেই।'

স্যামি এ সময় ভবিষ্যদ্বাণী করেন যে, পুরানের দেখানো পথে সামনের দিনে আরও অনেক খেলোয়াড় ক্যারিয়ারের অল্প বয়সেই একই পথে হাঁটতে পারেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে অবসর নেয়া দুই প্রোটিয়া খেলোয়াড়ের উদাহরণ টানেন, যারা ত্রিশের কোটার শুরুর দিকেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।

স্যামির ভাষায়, 'আমি মোটামুটি নিশ্চিত সামনের দিনে আরও অনেকেই এই পথে হাঁটবেন। এটাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গা থেকে আসা আমাদের জন্য ব্যাপারটা আরও কঠিন। আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজের প্রতীকের জন্য খেলতে উৎসাহিত রাখা—তা খুবই কঠিন। তাই আমি অবাক হই না।'

'সবাই দেখছেন হাইনরিখ ক্লাসেন, কুইন্টন ডি ককের মতো খেলোয়াড়দের নিয়ে কথা বলা হচ্ছে। তারা তো অবসরই নিয়ে নিয়েছে। এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'–স্যামি যোগ করেন।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু