ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশের কাছাকাছি এসে মধ্যাহ্নভোজে শ্রীলঙ্কা

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১২:৪৫

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে শ্রীলঙ্কা। মাত্র ৩০ রান দূরে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে স্বাগতিকরা। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। কামিন্দু মেন্ডিস ৮৩ আর মিলান রত্নায়েকে ৩৮ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান।

আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।

দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই সপ্তম উইকেটে মিলান আর কামিন্দু মিলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জু্টি করে ব্যাবধান অনেকটা কমিয়ে আনেন।

আমার বার্তা/জেএইচ

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী।

বেনফিকার কাছে ‘ক্ষতবিক্ষত রাজা’ রিয়ালের বদলা নেওয়ার পালা

তিন সপ্তাহ আগের ঘটনা। লিসবনে এক নাটকীয় ম্যাচ মঞ্চস্থ হয়েছিল। ইনজুরি টাইমে দুই লাল কার্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা